চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আম্পায়ারকে মারলে শাস্তি কী, জানতে চেয়ে নিষিদ্ধ নেপাল অলরাউন্ডার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:44 অপরাহ্ন 12, এপ্রিল 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেট মাঠে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে শাস্তি পাওয়ার ঘটনা নতুন নয়। এবার ঘটল ভিন্ন এক ঘটনা। আম্পায়ারকে শারীরিক আঘাতের হুমকি দিয়ে নিষিদ্ধ হলেন নেপাল অলরাউন্ডার কারান কেসি। নেপালের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ‘পিএম কাপে’ এমন কাণ্ড ঘটিয়ে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। ম্যাচ ফির সমপরিমাণ অর্থ জরিমানাও করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)।

গত শুক্রবার টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিল বাগমাতি ও মাধেশ। ম্যাচে আম্পায়ারের একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ জানান বাগমাতি অধিনায়ক সন্দীপ লামিচানে। আম্পায়ার ও অধিনায়কের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

ম্যাচের পর ঘটনার একটি ছবি পোস্ট করে ‘ট্রল ক্রিকেট নেপাল’ নামের একটি মিম পেজ। সেই পোস্টের নিচে কমেন্ট করেন কারান। লেখেন, ‘কোন ক্রিকেটার যদি ভুলবশত একজন আম্পায়ারকে মারে, তখন কয় ম্যাচের জন্য নিষিদ্ধ করা হবে? এমনিই জিজ্ঞেস করছি। মূলত ক্রিকেটারদের নিরাপত্তা ও জানার জন্য।’

কেসির মন্তব্যের পর ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন জরুরি বৈঠক ডেকে লিখিতভাবে আপত্তি জানায়। পরে কেসি সেই মন্তব্য মুছে ফেলে শনিবারই ক্ষমা চান। তাতেও রক্ষা হয়নি। আম্পায়ার্স অ্যাসোসিয়েশন জানায়, শুধুমাত্র ক্ষমা চাওয়া যথেষ্ট নয়।

সংগঠনের সভাপতি মোহাম্মদ শফিক বলেছেন, ‘আমরা বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছি। খেলোয়াড়দের শুধু ক্ষমা চাওয়া যথেষ্ট নয়। আমরা নিশ্চিত সিএএন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’ এরপর এলো নিষেধাজ্ঞা।

Tags: নেপাললিড স্পোর্টস
Previous Post

হাইতির একটি পর্যটনকেন্দ্রে পদদলিত হয়ে ৩০ জনের মৃত্যু

Next Post

সাবেক আইনমন্ত্রী ব্যরিস্টার শফিক আহমেদ মারা গেছেন

Next Post

সাবেক আইনমন্ত্রী ব্যরিস্টার শফিক আহমেদ মারা গেছেন

ছবি: সংগৃহীত

দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT