চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেরা গোলদাতা ও আসরসেরা ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’ সাবিনা

রিয়াজুল ইসলাম শুভ by রিয়াজুল ইসলাম শুভ
8:18 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের নারী ফুটবল দলের খেলোয়াড় চ্যাম্পিয়নশিপ ট্রফি হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের মেয়েদের জাতীয় ফুটবল দলের অধিনায়কত্বের আর্ম ব্যান্ডটা ছয় বছর ধরে পরে আছেন সাবিনা খাতুন। স্ট্রাইকিং পজিশনে খেলা তারকা ফুটবলার প্রতিপক্ষের জন্য ক্রমাগত হয়ে উঠেছেন এক আতঙ্কের নাম! বারবার প্রতিপক্ষ জালে ত্রাস ছড়িয়ে হয়ে উঠেছেন গোলমেশিন। অনন্য ধারাবাহিকতায় মেয়েদের সাফে বাংলাদেশের প্রথম শিরোপা জয়ের মঞ্চে হলেন সেরা গোলদাতা ও আসরসেরা খেলোয়াড়।

কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সোমবার স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে বাংলাদেশ। লাল-সবুজদের হয়ে দুটি গোল করেছেন কৃষ্ণারাণী সরকার, অপর গোলটি করেছেন শামসুন্নাহার জুনিয়র।

ফাইনালে গোল পাননি, একটি অ্যাসিস্ট ছিল সাবিনার। আগের ৪ ম্যাচে দুই হ্যাটট্রিকসহ ঝুলিতে জমিয়েছেন ৮ গোল। যা তাকে আসরসেরা গোলদাতার খেতাব এনে দিয়েছে, সঙ্গে আসরের সেরা খেলোয়াড়েরও।

লাল-সবুজ জার্সিতে ৪৬ আন্তর্জাতিক ম্যাচে সাবিনার গোল ৩১টি। আসরে তার নিয়মিত গোল করা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। সবার প্রশংসায় ভাসছেন ২৮ বর্ষী স্ট্রাইকার।

১৯৯৩ সালের ২৫ অক্টোবর সাতক্ষীরায় জন্ম সাবিনার। অষ্টম শ্রেণিতে পড়ার সময় থেকে ফুটবলের সঙ্গে সম্পর্ক। সাতক্ষীরা জেলা ফুটবল কোচ আকবরের মাধ্যমে হাতেখড়ি। স্কুল পর্যায়ে, আন্তঃস্কুল ও আন্তঃজেলা পর্যায়ে ভালো খেলার সুবাদে ডাক পেয়ে যান জাতীয় দলে।

২০০৯ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও জাতীয় দলের হয়ে সাবিনার অভিষেক। ২০১৫ সাল থেকে জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন। দেশের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন অনেক আগেই। ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতার তারকা ফুটবলারের গোল করার অভ্যাসটা বেশ পুরনো।

সাতক্ষীরা জেলা দলের হয়ে সাবিনার রয়েছে ঈর্ষণীয় সাফল্য। ২১ ম্যাচ খেলে করেছেন ৭০ গোল! বাংলাদেশ আনসার ও ভিডিপির হয়ে ৫ ম্যাচে ৬ গোল আছে।

২০১১ সালে তিনি শেখ জামালে ক্লাবে যোগ দেন। মাত্র ৫ ম্যাচ খেলে করে ফেলেন ২৫ গোল। ২০১৩ সালে নাম লেখান মোহামেডানে। সেখানে গোলক্ষুধা আরও বেড়েছে, ৫ ম্যাচে তার গোল বেড়ে দাঁড়ায় ২৮!

পরে ২০১৪-১৬ সালে বিজেএমসি দলের হয়ে রীতিমতো গোলবন্যা বইয়ে দেন। ১২ ম্যাচ খেলে করেন ৭৪ গোল! মাঝে ২০১৫ সালে সাবিনা মালদ্বীপ প্রতিরক্ষা বাহিনীতে খেলার সুযোগ পান। সেখানেও গোল করা থামেনি, ৭ ম্যাচে পান ২২ গোল।

নজরকাড়া পারফরম্যান্সে ২০১৮ সালে ভারতের আই লিগের দল সেতু এফসিতে ডাক পান সাবিনা। সেখানেও নিয়মিত গোল করে ক্যারিশমা দেখান। ৭ ম্যাচে ৬ বার নিশানাভেদ করেন। ২০২০ সালে বসুন্ধরা কিংসে যোগ দেন এ গোলমেশিন। ওই বছর তিনি ২৫ ম্যাচে ৬২ গোল করেন।

ফুটবলে দারুণ নৈপুণ্যের স্বীকৃতি স্বরূপ ২০১৬ সালে সাবিনাকে অনন্যা শীর্ষ দশ পুরস্কারে ভূষিত হন।

সবশেষ কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে বাংলাদেশকে শিরোপা উঁচিয়ে ধরায় দিলেন চৌকস নেতৃত্ব। টুর্নামেন্টজুড়ে কাড়লেন আলো। এলো মেয়েদের সাফে লাল-সবুজদের প্রথম শিরোপা।

Tags: কৃষ্ণানেপালবাংলাদেশমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টসশামসুন্নাহার
Previous Post

শুভেচ্ছা কেন বন্ধ করে দেয়া হয়েছে?

Next Post

ভাতিজির জন্য কাঠের জিপ তৈরি করলেন চাচা

Next Post
চাচা ভাতিজির জন্য কাঠের জিপ তৈরি করে দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাতিজির জন্য কাঠের জিপ তৈরি করলেন চাচা

বাংলাদেশের নারী ফুটবল খেলোয়াড় চ্যাম্পিয়নশিপ ট্রফি নিয়ে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

২৩ গোল দিয়ে চ্যাম্পিয়নরা হজম করেছে সবে ১টি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT