চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালের বিমান দুর্ঘটনায় ৫ বর্ণাঢ্য জীবনের অবসান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:04 অপরাহ্ন 18, জানুয়ারি 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নেপালের বিমান দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালের বিমান দুর্ঘটনায় অন্তত ৭২ জনের মৃত্যু যা নেপালের ইতিহাসে বিগত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বিমান বিপর্যয়।

যাত্রীদের মধ্যে ৫৩ জন নেপালি, পাঁচজন ভারতীয়, চারজন রাশিয়ান এবং দুজন কোরিয়ান নাগরিক রয়েছেন। বিমানে থাকা অন্যদের মধ্যে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা এবং ফ্রান্স থেকে একজন করে যাত্রী ছিলেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

পর্যটন শহর পোখারার বিমানবন্দরের কাছে একটি খাদে পড়ে বিমানটি। বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনও জানা যায়নি।

তবে অনুসন্ধানকারীরা ইয়েতি এয়ারলাইন্সের বিমানটির ভয়েস এবং ফ্লাইট ডেটা রেকর্ডার উদ্ধার করেছেন এবং দুটোই অক্ষত অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন তারা।

অস্ট্রেলিয়ান নাগারিক মাইরন লাভ

প্রেসক্লাবের নতুনত্বের বার্তা ও অঙ্গীকার নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিডনির শিক্ষক মাইরন লাভ (২৯) নিহতদের মধ্যে রয়েছেন বলে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ। বন্ধুরা উত্সাহী এই সাইক্লিস্ট এবং সার্ফারকে “সত্যিকারের দয়ালু, মজার এবং উদ্যমী মানুষ হিসাবে শ্রদ্ধা জানিয়েছেন।

একজন স্থানীয় বাসিন্দা মিডিয়াকে বলেছেন “আমি আমার জীবনে তার চেয়ে খাঁটি কোন মানুষের দেখা পাইনি”

এক বিবৃতিতে তার পরিবার বলেছে, মাইরন তাদের আদর্শ ছিল।”তিনি তার সংক্ষিপ্ত জীবনে এত বেশি রেখে গিয়েছেন যে আমাদের বেশিরভাগই সারাজীবনেও তার মত হতে পারবনা”

একজন দক্ষিণ কোরিয়ান সৈনিক এবং তার সন্তান

বাবা ৪৫ বছর বয়সী ইয়ো ছিলেন দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর একজন সার্জেন্ট। ছেলের স্কুলে শীতের ছুটিতে তিনি ১৪ বছর বয়সী ছেলেকে নিয়ে বের হয়েছিলেন পৃথিবী দেখতে।

হিমালয়ে হাইকিং ট্রিপের জন্য গত ১৪ জানুয়ারি দক্ষিণ কোরিয়া থেকে রওনা হন দুজন। দক্ষিণ কোরিয়ার মিডিয়া জানিয়েছে, যেদিন দুর্ঘটনাটি ঘটেছিল সেদিন তারা তাদের পরিবারের সাথে কথা বলেছিলেন। কিন্তু ফ্লাইটের নির্ধারিত সময় পার হওয়ার পরেও তারা আর যোগাযোগ করেননি।

তারা পরিবারকে জানিয়েছিল যে, তারা সেদিন ভারত থেকে নেপালে যাচ্ছেন। তারা নেপালের অপরুপ সৌন্দর্য ঘুরে দেখতে চেয়েছিলেন।

সোনু জয়সওয়াল, অভিষেক কুশওয়াহা, অনিল রাজভার এবং বিশাল শর্মা

দিনাজপুরে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

তারা চারজন, প্রত্যেকের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। তারা ভারতের উত্তর প্রদেশের রাজ্য গাজিপুরের বাসিন্দা। প্লেনে থাকা পাঁচ ভারতীয়ের মধ্যে ছিলেন তারা ৪জন ।

গাজিপুরের স্থানীয়রা বলেছেন যে, তারা ১৩ জানুয়ারী পশুপতিনাথ মন্দির দেখতে নেপাল গিয়েছিলেন, এটি কাঠমান্ডুর উপকণ্ঠে একটি বিশাল মন্দির যা হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে উত্সর্গীকৃত।

এই মন্দির দেখতে যাওয়ার ধারণাটি ছিল জয়সওয়ালের– তিনটি কন্যা সন্তানের বাবা জয়সওয়াল ছেলের জন্য মন্দিরে প্রার্থনা করতে চেয়েছিলেন।

প্লেনটি দুর্ঘটনার সময় জয়সওয়াল তার মোবাইলে লাইভ ভিডিও করছিলেন।

কো-পাইলট আঞ্জু খাতিওয়াদা

আঞ্জু খাতিওয়াদা ছিলেন ইয়েতি এয়ারলাইন্সের ফ্লাইট ৬৯১ এর কো-পাইলট। ইয়েতি এয়ারলাইন্সের ৬ জন নারী পাইলটের একজন তিনি।

ইয়েতি এয়ারলাইন্সের কর্মী সুদর্শন বারতৌলা বলেন, “আঞ্জু খাতিওয়াদা এয়ারলাইন্সের একজন দক্ষ এবং পূর্ণ ক্যাপ্টেন ছিলেন। তিনি  একাই অনেক ফ্লাইট পরিচালনা করেছেন।” “তিনি একজন সাহসী মহিলা ছিলেন।”

খাতিওয়াদার স্বামীও একই ভাবে ২০০৬ সালে ইয়েতি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কো-পাইলট হিসেবে যাত্রার সময় বিমান দুর্ঘটনায় মারা যান।

কন্ঠ শিল্পী নীরা চানতিয়াল

নীরা একজন কন্ঠ শিল্পী যিনি নিয়মিত ইয়েতি এয়ারলাইন্সে যাতায়াত করেন। কম খরচের এই এয়ারলাইন্স পাহাড়ি রাষ্ট্র নেপালের মধ্যবিত্তদের মধ্যে বেশ জনপ্রিয়।

নীরা কাঠমুন্ডু থেকে একটি সংগীতানুষ্ঠানে পরিবেশনার জন্য পোখারাতে যাচ্ছিলেন। নীরা প্রতিভাবান একজন শিল্পী ছিলেন, তিনি লোক সংগীত গাইতেন। তিনি প্রায়ই স্বতঃস্ফূর্ত ভাবে গান গাইতেন বলে বিবিসিকে বলেছেন নীরার বন্ধু ভিমসেন।

Tags: পোখারাবিধ্বস্ত বিমানবিমান বিপর্যয়
Previous Post

চোট থামিয়ে দিলো নাদালকে

Next Post

ডোনাল্ড লু’র বক্তব্য নিয়ে সরকার মিথ্যাচার করছে

Next Post
ডোনাল্ড লু’র বক্তব্যের উপর সরকার মিথ্যাচার করছে বলে অভিযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডোনাল্ড লু’র বক্তব্য নিয়ে সরকার মিথ্যাচার করছে

বই বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বই ও উপহার. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঠ্য বইয়ের ভুল সংশোধনের কাজ শুরু হয়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT