চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় পর্দায় ফিরছেন গোয়েন্দা বিদ্যা বালান!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:09 অপরাহ্ন 22, জুন 2023
in বিনোদন
A A
গোয়েন্দা বিদ্যা বালান চরিত্রে অভিনেত্রী, বইয়ের আলমারির পাশে দাঁড়ানো. Channel i News - চ্যানেল আই নিউজ

চার বছরের বিরতি কাটিয়ে অবশেষে বড় পর্দায় ফিরছেন বিদ্যা বালান। অনু মেনন পরিচালিত আসন্ন ‘নিয়ত’ ছবিতে দেখা যাবে বিদ্যাকে। যেখানে একজন গোয়েন্দা চরিত্রে দেখা মিলবে তার।

ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে আসন্ন ছবিটির ফার্স্ট লুক পোস্টার। যেখানে সবুজ শার্ট, মেরুন রঙা সোয়েটার আর বাদামি ওভারকোটে দেখা মিলেছে বিদ্যা বালানের। সঙ্গে কপালের কাছে চুল ছোট করে ছাঁটা, একটি আয়নার ঘা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী। সেই আয়নাতেই ধরা পড়ছে সম্ভাব্য অপরাধীর প্রতিফলন।

নিয়তের ফার্স্ট লুক অনেকেই আগাথা ক্রিস্টি রচিত মার্ডার মিস্ট্রির কথা মনে করাচ্ছে। গোয়েন্দারূপী বিদ্যা এবং তার আতস কাচের নীচে থাকা সম্ভাব্য অপরাধীদের সাজপোশাক থেকে রুমের আবহ, সবের মধ্যেই আগাথা ক্রিস্টির লেখনীর সুর বাঁধা রয়েছে বলে মনে করছেন অনেকে।

সর্বশেষ বড়পর্দায় ‘মিশন মঙ্গল’ নিয়ে হাজির হয়েছিলেন বিদ্যা। এরপর ওটিটি প্লাটফর্মে তার একাধিক সিনেমা মুক্তি পেলেও সেভাবে দাগ কাটতে পারেননি তিনি। এর আগে ২০১৪ ‘ববি জাসুস’ সিনেমায়ও গোয়েন্দা চরিত্রে দেখা গেছে বিদ্যাকে। যদিও এটি বক্স অফিসে তেমন সুবিধা করতে পারেনি। তবে এর বাইরেও পর্দায় একাধিকবার সত্য অনুসন্ধান করতে দেখা গেছে বিদ্যাকে। কখনো সুজয় ঘোষের ‘কাহানি’ আবার কখনো রিভু দাশ গুপ্তের ‘টিন’ ছবিতে।

‘নিয়ত’ সিনেমায় বিদ্যার পাশাপাশি অভিনয় করেছেন রাম কাপুর, রাহুল বোস, নীরজ কবি, অমৃতা পুরী, শাহানা গোস্বামী, নিক্কি ওয়ালিয়া, দীপান্বিতা শর্মা, প্রজক্তা কোলি, দানেশ রাজভির মতো অভিনেতারা।

পরিচালক অনু মেননের সঙ্গে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন প্রিয়া ভেঙ্কটরামন, অদ্বৈতা কালা এবং গির্বাণী ধ্যানী।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: 'নিয়ত'নীরজ কবিবড় পর্দাবিদ্যা বালানরাম কাপুররাহুল বোসশাহানা গোস্বামীসিনেমা
Previous Post

চীনের রেস্তোরাঁয় এলপিজি গ্যাসে বিস্ফোরণ, নিহত ৩১

Next Post

সিরাজগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

Next Post
প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি, সিরাজগঞ্জ. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরাজগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

নৃশংস হত্যার দৃশ্য, দাদীকে হত্যার জন্য নাতি হাতে ছুরি ধরেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বামীকে কুপিয়ে হত্যা করে ৯৯৯ নম্বরে স্ত্রীর ফোন!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT