চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিবাসনপথে এক বছরে মৃত্যু-নিখোঁজ প্রায় ৮ হাজার, সবচেয়ে ঝুঁকিপূর্ণ ইউরোপগামী রুট

আইওএম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:24 অপরাহ্ন 22, এপ্রিল 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি; সংগৃহীত

ছবি; সংগৃহীত

২০২৫ সালে অভিবাসী হতে গিয়ে বিশ্বজুড়ে প্রায় ৮ হাজার মানুষ মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। এর মধ্যে প্রতি ১০ জনের মধ্যে চারজনেরও বেশি প্রাণহানি বা নিখোঁজের ঘটনা ঘটেছে ইউরোপমুখী সমুদ্রপথে।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এ তথ্য জানিয়েছে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের অনেকেই কথিত “অদৃশ্য জাহাজডুবি”র শিকার—যেখানে নৌযানসহ যাত্রীরা সম্পূর্ণভাবে নিখোঁজ হয়ে যায়।

সংস্থাটির মানবিক সহায়তা ও প্রতিক্রিয়া বিভাগের পরিচালক মারিয়া মোইতা এক সংবাদ সম্মেলনে বলেন, এই পরিসংখ্যান বৈশ্বিকভাবে এমন মর্মান্তিক ঘটনা প্রতিরোধে সম্মিলিত ব্যর্থতার প্রতিফলন।

আইওএম জানায়, ২০২৫ সালে মৃত বা নিখোঁজ হিসেবে ৭ হাজার ৯০৪ জনকে নথিভুক্ত করা হয়েছে। তবে সহায়তা কমে যাওয়ায় প্রায় ১,৫০০টি সন্দেহজনক ঘটনা যাচাই করা সম্ভব হয়নি, ফলে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

২০১৪ সাল থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৮২ হাজার ছাড়িয়েছে, যার ফলে প্রায় ৩ লাখ ৪০ হাজার পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইউরোপে অভিবাসীদের আগমন সামগ্রিকভাবে কমলেও যাত্রাপথ ও প্রবণতায় পরিবর্তন এসেছে। রাজনৈতিক ও নীতিগত পরিবর্তনের কারণে সিরীয়দের সংখ্যা কমে গিয়ে বাংলাদেশিরা এখন আগতদের মধ্যে বড় সংখ্যায় পরিণত হয়েছেন।

এছাড়া পশ্চিম আফ্রিকার উত্তরমুখী রুটে প্রায় ১,২০০ জনের মৃত্যু হয়েছে। এদিকে এশিয়াতেও রেকর্ডসংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছে, যেখানে মিয়ানমারের সহিংসতা ও বাংলাদেশের শরণার্থী শিবির থেকে পালিয়ে আসা বহু রোহিঙ্গাও রয়েছেন।

সংস্থাটি সতর্ক করে বলেছে, অভিবাসনের পথ সহজ হচ্ছে না, বরং পরিবর্তিত হয়ে আরও বিপজ্জনক হয়ে উঠছে।

আইওএম-এর মহাপরিচালক অ্যামি পোপ বলেন, সংঘাত, জলবায়ু পরিবর্তনের চাপ এবং নীতিগত পরিবর্তনের কারণে অভিবাসনের পথ বদলাচ্ছে, তবে ঝুঁকি কমছে না।

তিনি আরও বলেন, এসব সংখ্যার পেছনে রয়েছে অসংখ্য মানুষের জীবন এবং এমন পরিবার, যারা প্রিয়জনের কোনো খোঁজের অপেক্ষায় থাকে—যে খবর অনেক সময় আর কখনোই আসে না। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সঠিক তথ্য ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপরও জোর দেন তিনি।

Tags: অভিবাসনআইওএম
Previous Post

কানাডার সিনেমা হলগুলোতে ‘দম’ প্রশংসনীয়

Next Post

প্রতারণার বিষয়ে যা বললেন অভিনেতা রাজপাল

Next Post

প্রতারণার বিষয়ে যা বললেন অভিনেতা রাজপাল

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT