চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এনডিএফ’র আয়োজনে সীরাত কনফারেন্স ও কালচারাল ফেস্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:22 অপরাহ্ন 28, নভেম্বর 2025
in অন্যান্য, স্বাস্থ্য
A A
চ্যানেল আই অনলাইন এর অনুষ্ঠানে অতিথি ও অতিথিদের সম্মাননা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এর আয়োজনে রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন হলে অনুষ্ঠিত হলো জাতীয় চিকিৎসক সীরাত কনফারেন্স ও কালচারাল ফেস্ট ২০২৫।

সীরাতের আলোকে চিকিৎসকদের নৈতিকতা, মানবসেবা, নেতৃত্ব এবং বৈশ্বিক স্বাস্থ্য উন্নয়ন বিষয়ে শুক্রবার (২৮ নভেম্বর) দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিএফ সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইসলামিক সেন্টারের ডিরেক্টর শায়খ মোখতার আহমাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসোভার সাবেক স্বাস্থ্য মন্ত্রী রিফাত লতিফি।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান বলেন “রাসূলুল্লাহ (সা.) মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রেষ্ঠতম রোল মডেল। আমরা চিকিৎসকরা যখন স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, খাদ্যাভ্যাস, ঘুম, মানসিক সুস্থতা বা প্রতিরোধমূলক স্বাস্থ্যনীতি নিয়ে কথা বলি—তখন দেখি এগুলোর প্রতিটিই নবীজীর জীবনাচারে পূর্ণভাবে বিদ্যমান ছিল। আধুনিক চিকিৎসাবিজ্ঞান যেসব নীতিকে আজ ‘বৈজ্ঞানিক নির্দেশনা’ বলে বিবেচনা করে রাসূলুল্লাহ (সা.) সেগুলো শত শত বছর আগে মানবতার জন্য বাস্তব উদাহরণ হিসেবে রেখে গিয়েছেন।”

তিনি আরও বলেন, “চিকিৎসা পেশা শুধু রোগ নিরাময়ের নয়; এটি নৈতিকতা, সহানুভূতি, মানবসেবা এবং দায়বদ্ধতার যুগল সমন্বয়। রোগী শুধু শারীরিক চিকিৎসা চায় না—সে আশ্বাস, নিরাপত্তা, আন্তরিকতা ও হৃদয়ের প্রশান্তি চায়। তাই চিকিৎসকদের চরিত্র, আচরণ ও নৈতিক শক্তি একজন রোগীর সুস্থতার পথে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।”

প্রধান আলোচকের বক্তব্যে ড্যাফোডিল ইসলামিক সেন্টারের ডিরেক্টর শায়খ মোখতার আহমেদ বলেন  “সীরাতের আলোকে চিকিৎসকদের জীবনদর্শন গঠিত হলে রোগী তার ডাক্তারকে যেমন চিকিৎসক হিসেবে দেখবে, তেমনি বিশ্বাস, আস্থা এবং মানবতার প্রতীক হিসেবে দেখবে। সীরাত শুধু প্রবচন নয়—এটি চিকিৎসা পেশাকে উন্নত করার একটি পূর্ণাঙ্গ নৈতিক কাঠামো।”

অনুষ্ঠানে জুলাই বিপ্লবে চিকিৎসকদের অবদান স্মরণে একটি স্মারক উন্মোচন করা হয়, যেখানে সংকটময় মুহূর্তে চিকিৎসকদের সাহস, পেশাদারিত্ব, মানবসেবা ও জাতীয় দায়িত্ব পালনের ইতিহাস তুলে ধরা হয়েছে। এ স্মারককে দেশের চিকিৎসা সমাজের ত্যাগ ও সাহসিকতার প্রতীক হিসেবে অভিহিত করা হয়।

দিনব্যাপী আলোচনা শেষে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব, যেখানে চিকিৎসকদের পরিবেশনায় সীরাতভিত্তিক নাশিদ, আবৃত্তি, সংগীত ও মননশীল পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

Previous Post

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

Next Post

বিপিএল: ছয় দলের কোচিং প্যানেলে যারা

Next Post
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০২৬ এর লোগো, একটি ক্রিকেট বল ও সিংহের ছবি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএল: ছয় দলের কোচিং প্যানেলে যারা

বিশিষ্ট গিটারিস্টের ছবি, কালো হ্যাট ও সানগ্লাস পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এরকম গিটারিস্ট দেশে শতাব্দীতে আসে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT