চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এনডিএফ বিডি ফার্স্ট অ্যালামনাই নাইট’ উদযাপন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:23 অপরাহ্ন 17, মে 2025
in বাংলাদেশ
A A
নির্বাচিত অতিথি ও অতিথিদের সঙ্গে এনডিএফ বিডি ফার্স্ট অ্যালামনাই নাইটের অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মত উদযাপিত হল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিতর্ক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ-এর আয়োজনে ‘এনডিএফ বিডি ফার্স্ট অ্যালামনাই নাইট ২০২৫’।

শুক্রবার (১৬ মে) ঢাকার গুলশানের ক্লাব ৮৯-এ অনুষ্ঠিত এই আয়োজন এনডিএফ বিডির ২২ বছরের পথচলার সারথীদের মিলনমেলায় রূপায়িত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘ব্লু’ অ্যাওয়ার্ডপ্রাপ্ত ডিইউডিএস-এর সাবেক সভাপতি এবং জাতীয় টেলিভিশন বিতর্কে চ্যাম্পিয়ন, এনডিএফ বিডি’র চেয়ারম্যান একেএম শোয়েব-এর সভাপতিত্বে এই আয়োজনের শুরুতেই জুলাই-বিপ্লব-এ শহীদ এবং প্রয়াত বিতার্কিকদের স্মরণে নিরবতা পালন করা হয়।

স্বাগত বক্তব্যের মাধ্যমে সকলকে অভিনন্দন জানান অনুষ্ঠানের আহবায়ক, এনডিএফ বিডি’র অ্যালামনাই এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জুডো)’র প্রতিষ্ঠাতা সম্পাদক রাজন।

এরপরই শুরু হয় এনডিএফ বিডি’র দেশসেরা বিতর্কবোদ্ধাদের স্মৃতিচারণ পর্ব। এই পর্বে স্মৃতি রোমন্থন করেন বিভিন্ন সময়ে এনডিএফ বিডিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা অ্যালামনাইরা।

স্মৃতিচারণ পর্বে, নতুন বাংলাদেশ বিনির্মাণে এনডিএফ বিডি’র অকুতোভয় তার্কিকদের অসামান্য অবদানের কথা দ্ব্যার্থহীন কন্ঠে উচ্চারণ করেন এনডিএফ বিডি’র চেয়ারম্যান একেএম শোয়েব। পাশাপাশি বিগত ২২ বছরে সুখে-দুঃখে পাশে থাকায় অ্যালামনাইদের বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতাও জানান তিনি।

চমকপ্রদ কুইজ পর্বে সকলের অংশগ্রহন এই আয়োজনকে ভিন্ন মাত্রা দান করে। আড্ডা-গানে-কবিতায় বিভোর এনডিএফ বিডি’র অ্যালামনাইরা কেক কেটে এই স্মৃতিকে আরও উজ্জ্বল করে তোলেন।

নৈশভোজের আগে সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে চমকপ্রদ র‍্যাফেল ড্র।

এনডিএফ বিডি’র অ্যালামনাই ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে অনান্যদের মধ্যে এলামনাই উপস্থিত ছিলেন দিলরুবা আরা রব, ডাক্তার অদিতি আরা তৃষা, জিয়াউল হক সুমন, এড. তামজিদ হাসান পাপন, ডাক্তার আসিফ, ডাক্তার স্বাক্ষর, আল নোমান, ডাক্তার রিপন, সংগঠনের মহাসচিব আশিকুর রহমান আকাশ।

সামগ্রিক অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এনডিএফ বিডি’র মহাপরিচালক , দেশবরেণ্য উপস্থাপক এম আলমগীর।

Tags: ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ
Previous Post

আওয়ামী লীগের ধ্বংস করা গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করছে বিএনপি

Next Post

রাজধানীতে ‘আইএলটিএস এন্ড ইউকে এডুকেশন এক্সপো’ অনুষ্ঠিত

Next Post
রাজধানীতে আইএলটিএস ও ইউকে এডুকেশন এক্সপো অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে ‘আইএলটিএস এন্ড ইউকে এডুকেশন এক্সপো’ অনুষ্ঠিত

গায়ত্রী হাজারিকা গান গাইছেন, বাংলা সংবাদ পোর্টালের জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যানসারের কাছে হার মানলেন গায়ত্রী হাজারিকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT