চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনসেপ্টার ফ্যাক্টরি পরিদর্শন করলেন এনডিসি প্রতিনিধি দল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:54 অপরাহ্ন 11, মে 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নিরাপত্তা বাহিনী ও কর্মকর্তাদের ইনসেপ্টার ফ্যাক্টরি পরিদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের অন্যতম শীর্ষ ঔষধ প্রস্ততকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর সাভারের জিরাবস্থ ফ্যাক্টরি পরিদর্শন করেছে ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এর সশস্ত্র বাহিনীর উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।  

বৃহস্পতিবার (১১ মে) ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কোর্স কারিকুলামের অংশ হিসেবে এই পরিদর্শনের আয়োজন করা হয়। এয়ার ভাইস মার্শাল মু. কামরুল ইসলাম, বিএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি (পি)-এর নেতৃত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বাংলাদেশ সিভিল সার্ভিস ও বন্ধুপ্রতীম দেশের (মিশর, ভারত, ইন্দোনেশিয়া, জর্ডান, কেনিয়া, মালয়েশিয়া, মালি, নেপাল, নাইজার, নাইজেরিয়া, ওমান, শ্রীলংকা, দক্ষিণ সুদান, সুদান, তানজানিয়া এবং জাম্বিয়া) সশস্ত্র বাহিনীর বিভিন্ন পদমর্যাদার মোট ৯২ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার সকালে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর উর্ধ্বতন কর্মকর্তারা ফুল দিয়ে প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানান। অভ্যর্থনা শেষে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর সিইও মাহবুবুল করীম ইনসেপ্টার ম্যানুফ্যাকচারিং কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে এনডিসি দলকে ব্রিফিং দেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এরপর এনডিসির প্রতিনিধি দল উচ্চপ্রযুক্তি ব্যবহারের মধ্যে দিয়ে ইনসেপ্টার আন্তর্জাতিক মানসম্পন্ন বিভিন্ন ধরনের ঔষধ ও ভ্যাকসিন উৎপাদন প্রক্রিয়া, সংরক্ষণ ও  সামগ্রিক ব্যবস্থাপনা সরেজমিনে দেখেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ইনসেপ্টার এক্সিকিউটিভ ডিরেক্টর (কোয়ালিটি এসুরেন্স) নাসরিন জাহান, এক্সিকিউটিভ ডিরেক্টর (প্রোডাকশন), এক্সিকিউটিভ ডিরেক্টর (রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফরমুলেশন), সালেহ মোহাম্মদ জিল্লুর রহমান, এক্সিকিউটিভ ডিরেক্টর শরাফত আলী, এক্সিকিউটিভ ডিরেক্টর তানিয়া মোস্তফা, এবং ডিজিএম (প্রশাসন) জাহিদুল আলম।

এনডিসি পরিদর্শনকারী দলের প্রধান এয়ার ভাইস মার্শাল মুঃ কামরুল ইসলাম, বিএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি (পি) ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘দেশের একটি কোম্পানী সব ধরনের আন্তর্জাতিক মান ও শর্ত বজায় রেখে যেভাবে মানসম্মত ঔষধ উৎপাদন করছে এটি সরেজমিনে না দেখলে উপলব্ধি করা সম্ভব হতো না। আমাদের এই সামর্থ্য ও সক্ষমতা নিঃসন্দেহে অতুলনীয়।’

সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের মাঝে আরও উপস্থিত ছিলেন রিয়ার এডমিরাল মোহাম্মদ শাহজাহান (এনপিপি, বিসিজিএমএস, এনডিসি, পিএসসি),  মেজর জেনারেল সাঈদ তারেক হোসাইন (ওএসপি,এডাব্লিউসি, পিএসসি), মেজর জেনারেল মো. মোস্তাগাউসুর রহমান খান (বিএসপি, এসজিপি, এনডিসি, এএফডাব্লিউসি, পিএসসি)।

১৯৯৯ সালে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের যাত্রা শুরু। এই কোম্পানি দীর্ঘ অভিজ্ঞতা এবং নতুন উচ্চপ্রযুক্তি ব্যবহারের মধ্যে দিয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন বিভিন্ন ধরনের ঔষধ এবং জীবনরক্ষাকারী বিভিন্ন ভ্যাকসিন তৈরি করে দেশের ঔষধ শিল্পজগতে নতুন এক পরিবর্তন আনতে সক্ষম হয়।

Tags: ন্যাশনাল ডিফেন্স কলেজ
Previous Post

স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Next Post

‘সুরমা সুরমা’ গানে গীতিকার জাহিদ আকবরের পুনর্জন্ম

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

‘সুরমা সুরমা’ গানে গীতিকার জাহিদ আকবরের পুনর্জন্ম

কাজী হায়াৎ ও মারুফের সঙ্গে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মারুফের ‘গ্রিন কার্ড’ মাইলফলক হয়ে থাকবে: কাজী হায়াৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT