চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিকেলে ইসিতে নিবন্ধনের আবেদন জমা দেবে এনসিপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:25 পূর্বাহ্ন 22, জুন 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশের নির্বাচন ও রাজনৈতিক দলগুলোর লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করার শেষ দিন আজ রোববার (২২ জুন)।

ইসির নির্বাচন সহায়তা শাখা জানায়, শেষ দিন পর্যন্ত প্রায় ১০০টি রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন করেছে।

রোববার বিকাল ৩টার দিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের আবেদনপত্র ইসিতে জমা দেবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন। এর আগে দলের খসড়া গঠনতন্ত্র চূড়ান্ত করে শুক্রবারের সাধারণ সভায় অনুমোদন নেয়া হয়।

দলীয় সূত্রে জানা যায়, ইসির শর্ত অনুযায়ী নতুন দলের কেন্দ্রীয় কার্যালয়, কার্যকর কমিটি কমপক্ষে এক-তৃতীয়াংশ জেলা ও অন্তত ১০০ উপজেলা বা মেট্রোপলিটন থানায় থাকতে হয়। এনসিপি এ পর্যন্ত দেশের ৩৩টি জেলা ও ১২৭টি উপজেলায় সমন্বয় কমিটি গঠন করতে সক্ষম হয়েছে। তবে তাদের গঠনতন্ত্র এখনো চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এ বিষয়ে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, “আমরা রোববারের মধ্যে আবেদন জমা দিচ্ছি। খসড়া গঠনতন্ত্র সাধারণ সভায় অনুমোদন পেয়েছে।” প্রস্তাবিত গঠনতন্ত্রে দলের শীর্ষ পদে সর্বোচ্চ তিন মেয়াদে দায়িত্ব পালনের বিধান, তিন বছর পরপর কাউন্সিল করার কথা উল্লেখ আছে।

ইসির শর্ত অনুযায়ী, নিবন্ধনের জন্য দলীয় প্যাডে দরখাস্তের সঙ্গে গঠনতন্ত্র, নির্বাচনি ইশতেহার (যদি থাকে), দলীয় লোগো, পতাকার ছবি, কেন্দ্রীয় কমিটির তালিকা, ব্যাংক হিসাবের তথ্যসহ প্রয়োজনীয় নথি দিতে হয়।

উল্লেখ্য, চলতি বছরের ১০ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন দলগুলোর নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করে ইসি। প্রাথমিক সময়সীমা ২০ এপ্রিল নির্ধারিত থাকলেও এনসিপিসহ কয়েকটি দলের আবেদনের পর সময়সীমা দুই মাস বাড়িয়ে আজ ২২ জুন পর্যন্ত করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে এনসিপি। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই দলের জন্ম হয়।

Tags: ইসিএনসিপিজাতীয় নাগরিক পার্টিনির্বাচন কমিশন
Previous Post

বুমরাহ’র দখলে ওয়াসিম আকরামের রেকর্ড

Next Post

পারমাণবিক দূষণ দেখা যায়নি: ইরান আণবিক শক্তি সংস্থা

Next Post
ইরানের পারমাণবিক কেন্দ্রের উপগ্রহ চিত্র, নিরাপত্তা ও পর্যবেক্ষণের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পারমাণবিক দূষণ দেখা যায়নি: ইরান আণবিক শক্তি সংস্থা

রিয়াল মাদ্রিদ খেলোয়াড় অনুশীলনে ব্যস্ত, ফুটবল মাঠে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাচুকার বিপক্ষেও এমবাপেকে পাচ্ছে না রিয়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT