চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৬ দফার ইশতেহার দিল এনসিপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:11 অপরাহ্ন 30, জানুয়ারি 2026
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে নতুন রাজনৈতিক দল ও ১১ দলীয় নির্বাচনী জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ শিরোনামে প্রকাশিত এই ঘোষণায় সামাজিক ন্যায়বিচার, অর্থনৈতিক সংস্কার ও সুশাসনের ওপর জোর দেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে রাজধানীর গুলশানে লেকশোর গ্র্যান্ড হোটেলের লা ভিতা হলে আয়োজিত অনুষ্ঠানে ৩৬ দফা প্রতিশ্রুতি তুলে ধরে দলটি। ইশতেহারে বিশেষভাবে নাজুক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দারিদ্র্যের চক্র ভাঙতে লক্ষ্যভিত্তিক প্রকল্প গ্রহণের অঙ্গীকার করা হয়।

অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীরাও অংশ নেন।

ইশতেহারের গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির মধ্যে রয়েছে, মানবতাবিরোধী অপরাধের বিচার ও ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন, জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রকাশ, ন্যূনতম মজুরি নির্ধারণ, করব্যবস্থা সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কাঠামোগত পরিবর্তন, নারীর রাজনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন, প্রবাসীদের জন্য ডিজিটাল সেবা, পরিবেশ সুরক্ষা এবং কৃষকবান্ধব নীতিমালা বাস্তবায়ন।

এনসিপির নেতারা জানান, এই ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও মর্যাদাভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলাই তাদের লক্ষ্য।

Tags: আসিফ মাহমুদএনসিপিজাতীয় নাগরিক পার্টিজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচননাহিদ ইসলাম
Previous Post

নেটফ্লিক্সে মুক্তির দিনেই প্রশ্নের মুখে ‘ধুরন্ধর’

Next Post

শারীরিক প্রতিবন্ধীদের হুইল চেয়ার দিলেন তারেক রহমান

Next Post
বগুড়ায় শারীরিক প্রতিবন্ধীদের তারেক রহমানের হুইল চেয়ার প্রদান

শারীরিক প্রতিবন্ধীদের হুইল চেয়ার দিলেন তারেক রহমান

আইনশৃঙ্খলা বাহিনীর নিস্ক্রিয় থাকলে নির্বাচনে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা

আইনশৃঙ্খলা বাহিনী নিস্ক্রিয় থাকলে নির্বাচনে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT