চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোটের সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না এনসিপি: সারজিস আলম

এ রহমান মুকুল by এ রহমান মুকুল
9:20 অপরাহ্ন 04, ডিসেম্বর 2025
in - সেমি লিড, জনপদ, পঞ্চগড়
A A
সারজিস আলমের সঙ্গে অন্য নেতারা জোটের সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত

বিএনপি বা জামায়াতের সাথে জোটের কোন সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না এনসিপি এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা পার্ক এলাকার জুলাই স্মৃতিস্তম্ভের পাদদেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

সারজিস আলম বলেন, দেশের যেসব মধ্যমপন্থার রাজনৈতিক দল আছে, তাদের সাথে আমাদের আলোচনা চলছে। মাঝখানে আমাদের একটা জোট ঘোষণার একটি সময় নির্ধারণ করা হয়েছিল। কিন্তু আমরা মনে করছি, এই জোটের যে রূপরেখা এবং বিস্তৃতি এটা আরও বড় হওয়া প্রয়োজন। আশা করছি আমরা খুব শিগগিরই আরও বড় আকারে আমাদের এই যে জোট সেটি প্রকাশিত হবে। আগামীতে সমমনা যে জোট হবে তাদের জায়গা থেকে বাংলাদেশের ৩০০ আসনে প্রার্থী দিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, বাংলাদেশের যে মুসলিম সেন্টিমেন্ট, সেটাকে ধারণ করবে এবং সামগ্রিকভাবে আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির যে রাজনীতি এটিকে যারা ধারণ করতে পারবে তাদের সাথেই আমাদের জোট হবে।

এর আগে সারজিস আলম এনসিপির মাধ্যমে পাওয়া জেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ম মন্ত্রনালয়ের বরাদ্দকৃত অনুদানের তালিকা ঘোষণা করেন।

সভায় জেলা নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী এ্যাড জুলফিকার আলম নয়ন, যুগ্ম সমন্বয়কারী আব্দুল লতিফ, তানবিরুল বারী নয়নসহ বিভিন্ন নেতাকর্মী, বিভিন্ন মসজিদ মন্দিরের কমিটির লোকজন উপস্থিত ছিলেন।

Tags: আগামী জাতীয় সংসদ নির্বাচনউত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমএনসিপিজোট
Previous Post

২০২৯ মেয়েদের ইউরো আয়োজন করতে চলেছে জার্মানি

Next Post

এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি, খালেদা জিয়ার লন্ডন যাত্রায় বিলম্ব

Next Post
খালেদা জিয়া লন্ডন যাত্রার জন্য প্রস্তুত, এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি. Channel i News - চ্যানেল আই নিউজ

এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি, খালেদা জিয়ার লন্ডন যাত্রায় বিলম্ব

বিশ্বকাপ ক্রিকেটে ওয়াসিমের দুর্দান্ত পারফরম্যান্সের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টার্কের কাছে ওয়াসিমই সেরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT