চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার দাবি এনসিপি’র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:10 অপরাহ্ন 31, আগস্ট 2025
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
বিশেষ অতিথি ও অতিথিরা জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমের স্থগিতের দাবি নিয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় পার্টির (জাপা) সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ৪ সদস্যের প্রতিনিধিদল রোববার ৩১ আগস্ট সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ দাবি তোলেন।

বৈঠক শেষে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। একইভাবে জাতীয় পার্টি প্রকাশ্যে একটি নিষিদ্ধ সংগঠনের পক্ষে অবস্থান নিয়েছে। অতীতে তারা অবৈধ সংসদকে বৈধতা দেওয়ার চেষ্টা চালিয়েছে। এসব কারণে তাদের কার্যক্রমও স্থগিত করা উচিত।’

আরিফুল ইসলাম আরও বলেন, ‘গত তিনটি নির্বাচন অবৈধভাবে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টি সরাসরি ওই নির্বাচনে অংশ নিয়ে ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে কাজ করেছে। নির্বাচনী প্রচারণায় তারা আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মতো প্রচারণা চালিয়েছে। এ থেকেই বোঝা যায়, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের মধ্যে পার্থক্য নেই।’

আরিফুল ইসলাম বলেন, ‘সম্প্রতি গণঅভ্যুত্থানে অংশ নেওয়া এক রাজনৈতিক দলের প্রধানকে প্রকাশ্যে আঘাত করা হয়েছে। এ ঘটনাও তার প্রমাণ। এসব বিষয়ে সরকারের নজর দেওয়া জরুরি।’

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে অনুষ্ঠিত হওয়া উচিত। এতে দীর্ঘমেয়াদি রাজনৈতিক সংকটের স্থায়ী সমাধান সম্ভব হবে। পাশাপাশি নির্বাচন কমিশনের সক্ষমতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতেও প্রধান উপদেষ্টার ভূমিকা গুরুত্বপূর্ণ।’

Tags: এনসিপিজাতীয় পার্টি
Previous Post

মৌসুম শুরু হতেই বরখাস্তের আলোচনায় লেভারকুসেন কোচ

Next Post

টানা দ্বিতীয় হার দেখল গার্দিওলার সিটি

Next Post

টানা দ্বিতীয় হার দেখল গার্দিওলার সিটি

ভাঙা কাচের জানালা, ক্ষতিগ্রস্ত দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা, ভাঙচুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT