চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চরমোনাই দরবার শরীফে নাহিদসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

সাঈদ পান্থ by সাঈদ পান্থ
9:09 পূর্বাহ্ন 15, জুলাই 2025
in - সেমি লিড, বরিশাল, রাজনীতি
A A
চরমোনাই দরবার শরীফে নাহিদসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বর্তমানে বরিশাল বিভাগে
পদযাত্রা করছেন। তারই অংশ হিসেবে সোমবার দিবাগত রাতে এনসিপির নেতৃবৃন্দরা চরমোনাই দরবার শরীফ পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১০টায় বরিশালের চরমোনাই দরবার শরীফে পৌঁছান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় প্রতিনিধিদল।

সেখানে তাদেরকে স্বাগত জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের এবং দলের সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কেএম শরীয়াতুল্লাহসহ কেন্দ্রীয়, জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দরা।

পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। পরে সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

নাহিদ বলেন, পদযাত্রার মধ্য দিয়ে আমরা যেই জেলায় যাচ্ছি, যেই স্থানে যাচ্ছি সেখানকার ঐতিহ্যবাহী স্থান, গুরুত্বপূর্ণ জায়গা, মসজিদ-মাদরাসা, আমরা সব জায়গায় সাক্ষাৎ করছি। তারই ধারাবাহিকতায় আমরা বরিশাল অঞ্চলে এসেছি। বরিশাল অঞ্চলের পীর সাহেব চরমোনাইয়ের দরবারে আমরা এসেছি। রাজনৈতিকভাবেও গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলন শরিক ছিলেন। আজকে এই দরবারে এসেছি, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করতে। এই দরবার বাংলাদেশে ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

Tags: এনসিপিচরমোনাইনাহিদ ইসলাম
Previous Post

ইসরায়েলি হামলায় সামান্য আহত হয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট

Next Post

ডলারের যোগান বেশি, বেড়েছে রেমিট্যান্স ও রিজার্ভ

Next Post
ডলার নোটের ছবি, অর্থনৈতিক উন্নতির ইঙ্গিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ডলারের যোগান বেশি, বেড়েছে রেমিট্যান্স ও রিজার্ভ

বাংলাদেশের ক্রিকেটাররা উল্লাসে মেতে উঠেছেন, জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্র ২৭ রানে অলআউট উইন্ডিজ, বড় জয়ে সিরিজ অজিদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT