চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজস্ব মামলার জট কমাতে এনবিআরের উদ্যোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:59 পূর্বাহ্ন 07, অক্টোবর 2024
in - সেমি লিড, অর্থনীতি
A A
জাতীয় রাজস্ব বোর্ডের ভবন, ঢাকা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যে দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন রাজস্ব-সংক্রান্ত মামলাগুলো নিষ্পত্তির জন্য সক্রিয়ভাবে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (৭ অক্টোবর) এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সূত্রে ইউএনবির প্রতিবেদনে বলা হয়, ‘রাজস্ব আদায় বাড়াতে আমরা মামলাগুলো নিষ্পত্তির উদ্যোগ নিচ্ছি।’

তিনি উল্লেখ করেন, দেশের বিরাজমান পরিস্থিতির কারণে জুলাই ও আগস্টে রাজস্ব আদায়ের ক্ষেত্রে বড় ধরনের ধাক্কা লেগেছে।

সব ফাঁকফোকর বন্ধ করে রাজস্ব আদায় বাড়াতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপের মুখে রয়েছে এনবিআর। আইএমএফের কাছে ৪.৭ বিলিয়ন ডলার ঋণের পাশাপাশি অতিরিক্ত ৩ বিলিয়ন ডলার বাজেট সহায়তা চেয়েছে বাংলাদেশ।

এনবিআরের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে রাজস্ব আদায় ঘাটতি ছিল প্রায় ১৬ হাজার কোটি টাকা। এ সময় লক্ষ্যমাত্রা ৫৭ হাজার কোটি টাকা নির্ধারণ করা হলেও প্রকৃতপক্ষে আদায় হয়েছে প্রায় ৪১ হাজার কোটি টাকা।

২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড শ্লথ হয়ে পড়েছে এবং আমদানি হ্রাস পেয়েছে। এ কারণে কমে গেছে রাজস্ব আদায়ও।

এসব সমাধানে এনবিআর আয়কর, ভ্যাট ও শুল্ক-সংক্রান্ত ২৭ হাজারের এর বেশি মামলার নিষ্পত্তির কাজ করছে; যেগুলোর পরিমাণ কমপক্ষে ৩৯ হাজার কোটি টাকা।

এনবিআরের আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, টাকার এ অংক কম নয়। রাজস্বসংক্রান্ত মামলাগুলোর সংখ্যা আদালতে প্রতিনিয়ত বাড়ার কারণে এই অঙ্ক প্রতিদিনই বাড়ছে।

সম্প্রতি এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে রাজস্ব-সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন।

Tags: রাজস্ব আয়রাজস্ব আয়ে বিশাল ঘাটতি
Previous Post

সাবেক এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান গ্রেপ্তার

Next Post

শেরপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, এপর্যন্ত ৮ জনের মৃত্যু

Next Post
শেরপুরে বন্যার পানিতে ডুবে গেছে রাস্তা ও ঘরবাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, এপর্যন্ত ৮ জনের মৃত্যু

শান্ত সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করছেন, বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বাস করি না আমরা এত খারাপ দল: শান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT