চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার ব্যাংকের ‘১২৮ নম্বর‘ লকার জব্দ করল এনবিআর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:51 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, অপরাধ, অর্থনীতি, রাজনীতি
A A
শেখ হাসিনার ব্যাংকের লকার জব্দের খবরের সাথে সম্পর্কিত ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগ্রহীত

মতিঝিলের পূবালী ব্যাংকের করপোরেট শাখায় অভিযান চালিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে সেনা কল্যাণ ভবনে অবস্থিত ব্যাংকের ওই শাখায় অভিযান চালিয়ে লকারটি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ।

আল আমিন শেখ জানান, প্রাথমিকভাবে লকারটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, পূবালী ব্যাংকের করপোরেট শাখায় শেখ হাসিনার নামে থাকা ‘১২৮ নম্বর’ লকারটির তথ্য পায় সিআইসি। ১৮ বা ১৯ বছর বয়স থেকে শেখ হাসিনা ওই লকারের মালিক বলে জানা গেছে। লকারটির দুটি চাবির একটি শেখ হাসিনার কাছে রয়েছে বলে জানা গেছে। এনবিআরের একটি দল লকারটি সিলগালা করে জব্দ করে।

এ বিষয়ে এনবিআরের এক কর্মকর্তা বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই লকারটি খোলা হবে।

এছাড়া পূবালী ব্যাংকে শেখ হাসিনার নামে ২টি একাউন্ট পাওয়া গেছে। যার একটি যৌথ একাউন্ট, যেখানে ৪৪ লাখ টাকা আছে এবং ১২ লাখ টাকার একটি এফডিআর আছে।

Tags: এনবিআরকেন্দ্রীয় গোয়েন্দা সেলজাতীয় রাজস্ব বোর্ডসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসিআইসি
Previous Post

ফরিদপুরে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন, যান চলাচলে ভোগান্তি

Next Post

কক্সবাজারে ২ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার

Next Post
দুটি পুলিশ সদস্য ইয়াবা উদ্ধার করে, টেবিলের উপর ইয়াবা প্যাকেট সাজানো. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে ২ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার

কনকচাঁপার সংগীত জীবন ও সাড়ে তিন দশকের ক্যারিয়ার. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগীতে কনকচাঁপার সাড়ে তিন দশক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT