চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রামীণ ব্যাংককে কর অব্যাহতি দিয়ে এনবিআর’র বিজ্ঞপ্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:04 অপরাহ্ন 14, অক্টোবর 2024
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের লোগো, দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রামীণ ব্যাংকের সকল আয়কে শর্ত সাপেক্ষে কর অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার ১৪ অক্টোবর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ, ১৯৮৩ এর মাধ্যমে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠালগ্ন থেকে ২০১০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান (নীতি) অনুবিভাগ, অর্থ মন্ত্রণালয় জারিকৃত ৮টি আদেশ/প্রজ্ঞাপনের মাধ্যমে, উক্ত প্রতিষ্ঠানের যেকোনো আয়ের ওপর আরোপণীয় আয়কর, সুপারট্যাক্স বা ব্যবসায়িক মুনাফা কর থেকে অব্যাহতি প্রদান করা হয়।

পরবর্তী সময়ে, আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর সিক্সথ শিডিউল পার্ট এ এর প্যারা ওয়ানএ এবং আয়কর আইন, ২০২৩ এর ষষ্ঠ তফসিলের অংশ ১ এর দফা (১৩) মোতাবেক মাইক্রোক্রেডিট রেগুলেটরি কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধিত কোনো সত্তার ক্ষুদ্র ঋণ কর্মকাণ্ড থেকে উদ্ভূত যেকোনো সার্ভিস চার্জ করমুক্ত রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ, ১৯৮৩ এবং তৎপরবর্তী প্রণীত গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩ এর মাধ্যমে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক কোনো তফশিলি ব্যাংক নয় এবং প্রতিষ্ঠানটি মূলত ক্ষুদ্র ঋণ কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। সমজাতীয় সেবা অর্থাৎ ক্ষুদ্র ঋণ কার্যক্রম করা সত্ত্বেও শুধুমাত্র মাইক্রোক্রেডিট রেগুলেটরি কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধিত না হওয়ায় আয়কর আইন, ২০২৩ অনুসারে গ্রামীণ ব্যাংক একই প্রকার কর অব্যাহতির সুবিধা পাচ্ছে না।

অন্য সকল ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানের ন্যায় গ্রামীণ ব্যাংককে অনুরূপ কর অব্যাহতি সুবিধা প্রদানের লক্ষ্যে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর আওতায় ২০১১ সালের ১ জানুয়ারি হতে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এবং ২০১৬ সালের ১ জানুয়ারি হতে ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত উক্ত প্রতিষ্ঠানকে কর অব্যাহতি প্রদান করা হয়।

সমজাতীয় ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনাকারী অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় গ্রামীণ ব্যাংক অনুরূপ কর অব্যাহতি সুবিধা না পাওয়ায় বিদ্যমান বৈষম্য নিরসনে আয়কর আইন, ২০২৩ এর আওতায় জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক, সরকারি গেজেটে ২০২৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত গ্রামীণ ব্যাংক কর্তৃক অর্জিত সকল আয়কে শর্তসাপেক্ষে কর অব্যাহতি প্রদান করা হয়েছে।

Tags: এনবিআরগ্রামীণ ব্যাংক
Previous Post

পঞ্চমবারের চেষ্টায় সফল স্পেসএক্স, উৎক্ষেপণ প্যাডে নিরাপদে অবতরণ বুস্টারের

Next Post

তেলের দাম ও শেয়ারবাজারে ধস: রুপির দাম সর্বকালের সর্বনিম্ন

Next Post
বাংলাদেশি টাকা ব্যাংকনোটের ছবি, অর্থনৈতিক পরিস্থিতির প্রতিফলন. Channel i News - চ্যানেল আই নিউজ

তেলের দাম ও শেয়ারবাজারে ধস: রুপির দাম সর্বকালের সর্বনিম্ন

বাংলাদেশের গৃহমন্ত্রালয়ের অফিসের বোর্ডে লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরকারীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT