চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মজয়ন্তীতে নজরুল, জাতীয়ভাবে তিন দিনব্যাপী আয়োজন

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ঢাকা-কুমিল্লাসহ দেশব্যাপী নানান কর্মসূচি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:01 অপরাহ্ন 22, মে 2025
in বিনোদন
A A
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী ২৫ মে। সে উপলক্ষ্যে জাতীয় পর্যায়ে আগামী ২৫ মে থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী অনুষ্ঠান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এবং কুমিল্লা জেলা প্রশাসন-এর ব্যবস্থাপনায় হবে এই আয়োজন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিল্পকলা একাডেমি জানিয়েছে, এ বছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘চব্বিশের গণঅভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’। আগামী ২৫, ২৬ ও ২৭ মে কুমিল্লায় এই অনুষ্ঠান আয়োজন করা হবে।

২৫ মে বিকাল ৩টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট-এর নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী এবং কবিপৌত্রী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ড-এর চেয়ারম্যান খিলখিল কাজী।

এতে স্মারক বক্তব্য প্রদান করবেন অধ্যাপক সলিমুল্লাহ খান এবং স্বাগত বক্তব্য প্রদান করবেন কুমিল্লা জেলার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। অনুষ্ঠানে ‘নজরুল পুরস্কার ২০২৩ ও ২০২৪’ এর জন্য মনোনীত গুণীজনদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে এবং পুরস্কারপ্রাপ্ত গুণীজন তাদের অনুভূতি ব্যক্ত করবেন।

আলোচনা পর্ব শেষে শুরু হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিশেষ নিবেদন ‘চেতনা ও জাগরণে নজরুল’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই সমবেত সংগীত ‘জয় হোক’ ও ‘মনের রং লেগেছ’ পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীবৃন্দ এবং সমবেত নৃত্য ‘চল চল চল’ পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ।

‘খেলিছো এ বিশ্বলয়ে’ ও ‘প্রিয় এমন রাত যেনো যায় না বৃথা’ গান দুটি পরিবেশন করবেন বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ পরিবেশন করবেন সমবেত নৃত্য ‘মোরা ঝঞ্জার মত উদ্দাম’। আরমিন মুসা’র সংগীত পরিচালনায় সমবেত সংগীত ‘জাগো নারী জাগো’, ‘রুমঝুম রুমঝুম’ ও ‘দূর দ্বীপবাসিনী’ পরিবেশন করবে ঘাস ফড়িং কেয়ার। সবশেষে রেবেল ব্যান্ড পরিবেশন করবে ‘পরদেশী মেঘ’, ‘বাগিচায় বুলবুলি তুই’ ও ‘তোরা সব জয়ধ্বনি কর’ গান তিনটি।

Tags: আরমিন মুসাকুমিল্লানজরুল ইসলামফেরদৌস আরামোস্তফা সরয়ার ফারুকীলতিফুল ইসলাম শিবলীলিড বিনোদনশিল্পকলা
Previous Post

বিভাজনমূলক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন মাহফুজ আলম

Next Post

নির্বাচনী রোডম্যাপ নিয়ে বিএনপির আল্টিমেটাম

Next Post
বিএনপি নেতা নির্বাচনী রোডম্যাপ নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী রোডম্যাপ নিয়ে বিএনপির আল্টিমেটাম

বৃষ্টির সময় দুই ব্যক্তি ছাতা ধরে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT