চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষমা চেয়ে ‘পিপ্পা’ নির্মাতা-প্রযোজকদের বিবৃতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:42 অপরাহ্ন 13, নভেম্বর 2023
in বিনোদন
A A
নির্মাতা পিপ্পা ও তার বিবৃতি, ছবি ও পত্রিকার পৃষ্ঠা. Channel i News - চ্যানেল আই নিউজ

কাজী নজরুল ইসলামের লেখা গান ‘কারার ঐ লৌহ কপাট’ রিমেক করে তীব্র সমালোচনার মুখে অস্কারজয়ী এ আর রহমান। দুই বাংলার সংগীত বোদ্ধা থেকে সাধারণ শ্রোতাদর্শকও গানটি নিয়ে রহমানকে তুলোধুনো করছেন!

রাজা কৃষ্ণ মেনন পরিচালিত বলিউড ছবি ‘পিপ্পা’তে ব্যবহৃত হয়েছে গানটি। যা প্রকাশের পরেই সুর বিকৃতির অভিযোগ উঠে। বাংলার শ্রোতা দর্শকের নিন্দা আর প্রতিবাদ বৃথা যায়নি। টনক নড়লো ‘পিপ্পা’র প্রযোজকদের।

অফিশিয়াল বিবৃতি দিয়ে সোমবার বিকেলে ক্ষমা চাইলো ‘পিপ্পা’র অন্যতম প্রযোজক প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর এর ‘রায় কাপুর ফিল্মস’। সেই সঙ্গে বিবৃতিতে আছে তাদের আত্মপক্ষ সমর্থনের কথাও!

নজরুলের গানটিকে ঘিরে যে সমালোচনার ঝড় উঠেছে, এ বিষয়ে তাদের ভাষ্য, “এই গানকে নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে প্রযোজক, পরিচালক এবং সংগীত পরিচালক হিসেবে আমরা নজরুল পরিবারের কাছ থেকে প্রয়োজনীয় স্বত্ব নেওয়ার পরেই শিল্পের খাতিরে গানটিকে তৈরি করেছি।”

বিবৃতিতে আরো লেখা হয়েছে, ‘‘নজরুল ইসলাম এবং তার সৃষ্টির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে।’’ এরই সঙ্গে নজরুল-কন্যা কল্যাণী কাজী এবং তার পুত্র কাজী অনির্বাণের থেকে যাবতীয় নিয়ম মেনে যে এই গানের স্বত্ব নেওয়া হয়েছিল বলেও বিবৃতি উল্লেখ আছে। সেখানে জানানো হয়,‘‘গানটির ঐতিহাসিক তাৎপর্যকে শ্রদ্ধা জানানোই আমাদের উদ্দেশ্য ছিল। গানের কথা ব্যবহার এবং সুরের পরিবর্তন চুক্তি অনুযায়ী করা হয়েছে।’’

সব শেষে ওই বিবৃতিতে লেখা হয়, ‘‘আমরা মূল গানটিকে ঘিরে শ্রোতাদের আবেগকে সম্মান করি। শিল্প যেহেতু ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল, সেখানে আমাদের পদক্ষেপ যদি কারও আবেগে আঘাত করে থাকে, তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’’

Tags: এ আর রহমানকারার ঐ লৌহ কপাটগাননজরুল সংগীতপিপ্পালিড বিনোদনসিনেমা
Previous Post

আমাকে বোলাররা ডিআরএস আবেদনে কৃতিত্ব দেয় না

Next Post

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

Next Post
ডেঙ্গু মশার কামড়ে আক্রান্ত রোগীর চিকিৎসা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

শরণার্থীরা নদীর পাড়ে আশ্রয় নিচ্ছেন, শিশু ও নারী সহ।. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে জান্তা বাহিনীর সাথে সংখ্যালঘুদের তুমুল লড়াই, ভারতে পালাচ্ছেন বাসিন্দারা 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT