চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টেডিয়াম নয়, খেলার মাঠকে প্রাধান্য দিতে চান নাজমুল হাসান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:02 অপরাহ্ন 14, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
নাজমুল হাসান ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিতি।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আমাদের স্টেডিয়ামসহ যথেষ্ট পরিমাণ ক্রীড়া অবকাঠামো রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে স্টেডিয়ামের চেয়েও আমাদের খেলার মাঠ বেশি জরুরি। যেটি আমাদের তরুণ প্রজন্মসহ সকলের জন্য উন্মুক্ত থাকবে।’

নাজমুল হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে একযুগ ধরে দায়িত্ব পালন করছেন। এবার তিনি দেশের সব খেলারই অভিভাবক। নতুন দায়িত্ব গ্রহণের পর রোববারই করেছেন মতবিনিময় সভা।

খেলোয়াড় তৈরিতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি তৃণমূল পর্যায়ে প্রশিক্ষণ প্রদানের উপর জোর দেন নাজমুল হাসান। রোববার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে সাংবাদিকদের কাছে মন্ত্রী বলেন, ‘ফুটবল-ক্রিকেটসহ অন্যান্য খেলাতেও আমাদের ভালো করার সম্ভাবনা রয়েছে। তবে প্রাথমিকভাবে আমাদের অগ্রাধিকার ঠিক করতে হবে। বিভিন্ন ক্রীড়া ফেডারেশনগুলো, যারা আমাদের থেকে আর্থিক সহায়তা নিয়ে থাকে, তাদের একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। আগামী তিন বছর পর তারা কোথায় যেতে চায়, কী অর্জন করতে চায়, সেটি তাদের জানাতে হবে। আমি অল্প সময়ের মধ্যেই ইনডিভিজ্যুয়ালি প্রতিটি ফেডারেশনের সাথে বসবো। তাদের সমস্যা ও সম্ভাবনার কথা শুনবো।’

‘আমাদের অনেক ফেডারেশন ভালো ফলাফল করছে। আমাদের ফুটবল এগিয়ে যাচ্ছে। বিশেষ করে নারী ফুটবলাররা ভালো করছে। ছেলেরাও উন্নতি করেছে। শুটিং, আর্চারিসহ আরো অনেকে উন্নতি করছে। ক্রিকেটের মতো অন্যান্য খেলাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে মন্ত্রণালয়ের পক্ষে সবরকমের সহযোগিতা করা হবে।’ এসময়ে দেশের যুবগোষ্ঠীর সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করা হবে বলে মন্ত্রী জানান।

নতুন ক্রীড়ামন্ত্রী সকাল ৯ টায় মন্ত্রণালয়ে অফিস কক্ষে আসেন এবং সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে আনুষ্ঠানিক সভায় যুব ও ক্রীড়ার উন্নয়নে বিভিন্ন বিষয়ে কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।

সভার পূর্বে জাতীয় ক্রীড়া পরিষদ, যুব উন্নয়ন অধিদপ্তর, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউট, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া পরিদপ্তরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বেলা ৩ টায় জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নেতৃবৃন্দসহ ক্রীড়াঙ্গনের নানাস্তরের ব্যক্তিরা ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছা গ্রহণ শেষে বিকেলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নতুন মন্ত্রী।

Tags: ক্রীড়ামন্ত্রীনাজমুল হাসান পাপনবিসিবি সভাপতিলিড স্পোর্টস
Previous Post

ভারতকে ১৫ মার্চের মধ্যে সৈন্য প্রত্যাহার করতে বললো মালদ্বীপ

Next Post

শিশুসাহিত্যিক খালেক বিন জয়েনউদদীন মারা গেছেন

Next Post
প্রয়াত শিশুসাহিত্যিক খালেক বিন জয়েনউদদীন, বাংলাদেশি লেখক ও সাহিত্যিক. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুসাহিত্যিক খালেক বিন জয়েনউদদীন মারা গেছেন

বাংলাদেশে সিন্ডিকেট বন্ধের জন্য বাণিজ্য প্রতিমন্ত্রীর ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে কোন সিন্ডিকেট থাকতে পারবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT