চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধিনায়ক বদলাতে চান না নাজমুল হাসান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:19 অপরাহ্ন 31, মে 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
নাজমুল হাসান ও ক্রিকেটার মোসাদ্দেক হোসেনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটিংয়ে টানা ব্যর্থতার কারণ মনে করা হচ্ছে নেতৃত্বের চাপকে। মুমিনুল হক যদিও এ ব্যাপারে কখনোই মন্তব্য করেননি। নিউজিল্যান্ড সফরে তার অধীনে এসেছে ঐতিহাসিক মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়। তারপরও পরিস্থিতি ঘোলাটে হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টেস্ট হার ও মুমিনুলের রানে ফিরতে না পারা।

আলোচনা ছিল টেস্ট দলের নেতৃত্বে এবার বদল আসলেও আসতে পারে। তবে মুমিনুলের সতীর্থ-কোচদের মতোই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন।

বোর্ড প্রধান দৈনিক ডেইলি স্টারকে বলেছেন, কেবল টেস্ট অধিনায়ক কেনো, এই মুহূর্তে কোনো জায়গাতেই বদল আনার ভাবনা নেই বোর্ডের।

‘আমি কোচদের নিয়ে বসেছিলাম। ওদের সবার সঙ্গেই কথা হয়েছে। আমি মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে উদ্বিগ্ন না। ওর অধিনায়কত্ব নিয়ে কোচদের কারও কাছ থেকেও কোনো সমস্যা পাইনি। অধিনায়কত্ব নিয়ে আমাদের উদ্বেগ নাই।’

‘ব্যাপারটা হচ্ছে ও রান পাচ্ছে না। এমনিতে রান না পাওয়া একজন ব্যাটসম্যানের জন্য চিন্তার। অধিনায়ক রান না পেলেও সেটা কতটুকু কষ্টের, ও একটা মেন্টাল ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে। ওর সঙ্গে টেস্টের পরপরই কথা বলার পর বলেছি, “মুমিনুল তোমার ব্যাটিং উন্নত করো। তোমার উপর আমাদের ভরসা আছে। সর্বোচ্চ সেঞ্চুরি করেছ, ১১টা সেঞ্চুরি করেছ।” ও আসবে আমার সঙ্গে কথা বলবে, দেখা করবে।’

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য মুমিনুলকে অধিনায়ক করে শ্রীলঙ্কা সিরিজের মাঝেই টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ওয়ানডে দলকে যথারীতি তামিম ইকবাল ও টি-টুয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ। সামনের টি-টুয়েন্টি বিশ্বকাপ ঘিরেও নেতৃত্ব বদলের ভাবনা নেই বিসিবির।

শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে টেস্ট সিরিজ হারের পর কোচদের সঙ্গে আলোচনায় বসেছিলেন নাজমুল হাসান। দলের খেলোয়াড়দের সমস্যা বের করে সমাধানের প্রেসক্রিপশন চান তিনি। পাশাপাশি টেস্ট অধিনায়ক মুমিনুলের সঙ্গে দীর্ঘ আলোচনায় বসবেন বলেও জানান। আইপিএল ফাইনাল দেখতে আহমেদাবাদ যাওয়ায় সেই আলোচনা হয়নি এখনো। মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে নাজমুল হাসানের বাসায় হবে আলোচনা।

সবশেষ সাত ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পারেননি মুমিনুল। শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে চার ইনিংসে তার সর্বোচ্চ রান ৯। পাশাপাশি নেতৃত্বেও যথেষ্ট ইতিবাচক দেখা যাচ্ছে না। অধিনায়কত্বের চাপেই রান করতে ভুলে গেলে কিনা, এমন প্রশ্নও তাই উঠেছে।

Tags: নাজমুল হাসানবিসিবিমাউন্ট মঙ্গানুইমুমিনুললিড স্পোর্টসলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাকিব
Previous Post

অরাজকতার চেষ্টা করলে জবাব দেয়া হবে: কাদের

Next Post

হলিউড অভিনেতা কুপারকে চেনা দায়! 

Next Post
অবসরপ্রাপ্ত ব্যক্তি চা পান করছেন, ক্যাফে বা রেস্টুরেন্টে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

হলিউড অভিনেতা কুপারকে চেনা দায়! 

বৈঠকে বসে থাকা একজন প্রবীণ রাজনীতিবিদ, পেছনে অন্যরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

নেত্রীকে হত্যার হুমকি দিলে আমারা কি তামাক খাবো:ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT