চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রীড়ামন্ত্রী হলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:40 অপরাহ্ন 11, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
নাজমুল হাসান ক্রীড়ামন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। পূর্ণমন্ত্রী হয়ে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নাজমুল হাসানের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্তির তথ্য নিশ্চিত হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (কুলিয়ারচর ও ভৈরব) আসন থেকে নির্বাচিত হন নাজমুল হাসান। গত ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে তিনি আবারও বিজয়ী হন।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী মো. রুবেল হোসেনকে ১ লাখ ২২ হাজার ১০৭ ভোটে হারিয়েছেন বিসিবি সভাপতি। নির্বাচনে নাজমুল হাসান পান ১ লাখ ২৪ হাজার ৪০৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী রুবেল হোসেন মোমবাতি প্রতীক নিয়ে পান ২ হাজার ২৯৮ ভোট। আসনটিতে ১৪২ ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৯৯ হাজার ২৪৪ জন। নাজমুলসহ সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেন ৭ প্রার্থী।

নতুন মন্ত্রিসভায় শপথ নেয়ার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন ৩৬ জন। এরমধ্যে ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ পাঠ করেন। বুধবার তাদের আমন্ত্রণ জানিয়ে টেলিফোন করা হয়। নবগঠিত মন্ত্রিসভার শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

Tags: কিশোরগঞ্জক্রীড়া মন্ত্রণালয়বিসিবিমাহবুবলিড স্পোর্টসসাহাবুদ্দিন
Previous Post

নতুন মন্ত্রিসভায় বাদ সাবেক ২৮ মন্ত্রী-প্রতিমন্ত্রী

Next Post

চলতি মাসেই ওটিটিতে দেখা যাবে ‘অ্যানিমেল’!

Next Post
অ্যানিমেল সিনেমার তিনটি চরিত্রের ছবি, বিভিন্ন দৃশ্য ও পোশাকের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মাসেই ওটিটিতে দেখা যাবে ‘অ্যানিমেল’!

প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের ছবি, তিনি সবার মাঝে হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হলেন মোহাম্মদ এ আরাফাত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT