চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবদের সাথে খোলাখুলি কথা বলেছেন বিসিবি সভাপতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:13 অপরাহ্ন 29, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের আগে বাংলাদেশের আশা ছিল সেমিফাইনাল খেলার। আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে ভালো শুরুর পর সেই পালে আরও বেশি হাওয়া দিয়েছিলেন তামিম-লিটন-মিরাজরা। এরপর ইংল্যান্ড দিয়ে ছন্দপতন, সবশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে ৮৭ রানের বড় হারসহ টানা পাঁচ পরাজয়ে টেবিলের তলানিতে ঠেকেছে টিম টাইগার্স। দলের পারফরম্যান্সের পর সাকিবদের সাথে খোলাখুলি কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতি প্রায় সব খেলোয়াড়ের সাথে কথা বলেছেন। জানতে চেয়েছেন এমন পরিস্থিতির কারণ। সব শেষে সাকিব-শান্তদের পাশেই দাঁড়ালেন নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতি বলেছেন, ‘গতকালের ফলাফল ছিল চিন্তার বাইরে। আজকে আমি অনেক খেলোয়াড়ের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি, জিজ্ঞেস করেছি তাদের অভাবটা কোথায়, আমরা তাদের জন্য কিছু করতে পারি কি না। সাকিব-লিটন-মিরাজের সাথে আলাদাভাবে এবং মুশফিক-মাহমুদউল্লাহর সাথে একসাথে বসে কথা বলেছি।’

‘আমি তাদের খোলাখুলিভাবে কথা বলতে বলেছি। তারা সবাই একই কথা বলেছে যে, রান না পাওয়া সমস্যা। তারা জানে না কেন এমন ঘটছে। যদি সেরা পাঁচের কেউ রান না পায়, সেখানে ভালো করা যায় না।’

‘তারা বলেছে সবাই একতাবদ্ধ, কিন্তু তাদের ফর্মের জন্য তারা বিস্মিত। দর্শকদের হতাশ করে তারাও বেশ হতাশ। তারা আমাদের দেশের তারকা। তারা এখানে দীর্ঘ ক্যারিয়ার গড়েছে। তারা রান পাচ্ছেন না, যেটা তাদের কাছেও গ্রহণযোগ্য নয়। খেলোয়াড়, বোর্ড, কোচ নিয়ে সমালোচনা হচ্ছে। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি তাদের ভালো ক্রিকেট খেলার সামর্থ্য রয়েছে।’

এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে বাংলাদেশর অর্জন মাত্র দুই পয়েন্ট। হেরেছে নেদারল্যান্ডসের মত দলের কাছে। বাংলাদেশ দল আগামী মঙ্গলবার ইডেন গার্ডেন্সে পরবর্তী ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে।

Tags: ইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডনাজমুলনেদারল্যান্ডসপাকিস্তানবাংলাদেশবিসিবিমাহমুদউল্লাহমিরাজমুশফিকলিটনলিড স্পোর্টসসাকিব
Previous Post

আদালতের নির্দেশে মির্জা ফখরুল কারাগারে

Next Post

সাংবাদিক হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ক্ষমা চাওয়ার আহ্বান সাংবাদিক নেতাদের

Next Post
সাংবাদিক হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ক্ষমা চাওয়ার আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ক্ষমা চাওয়ার আহ্বান সাংবাদিক নেতাদের

বঙ্গবন্ধুর কন্যা শেহ হাসিনা ডক্টর অব ল' ডিগ্রি গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর মরণোত্তর ‘ডক্টর অব ল’জ’ ডিগ্রি গ্রহণ করেছেন বঙ্গবন্ধু কন্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT