চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যমজ সন্তানের জন্ম নিয়ে তদন্ত, মুখ খুললেন নয়নতারার স্বামী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:27 পূর্বাহ্ন 13, অক্টোবর 2022
in বিনোদন
A A
নবদম্পতি বিবাহের সময় একে অপরের হাতে মালা পরাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্র পরিচালক ভিগনেশ শিবান এবং দক্ষিণী অভিনেত্রী নয়নতারা বিয়ের চার মাসের মাথায় যমজ সন্তানের বাবা-মা হয়েছেন। এই খবরে অনেকেই ধরে নিয়েছেন, সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন তারকা দম্পতি। ভারতীয় সংবিধানের নিয়ম মেনে আদতেও সারোগেসি হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে সরকারও। এ ব্যাপারে অবশেষে মুখ খুলেছেন ভিগনেশ।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে বুধবার ভিগনেশ লিখেছেন, ‘আপনারা সব জানতে পারবেন সঠিক সময়ে। একটু ধৈর্য ধরুন সকলে।’

চলতি বছরের ৯ জুন পরিচালক ভিগনেশ শিবানকে বিয়ে করেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। ঠিক তার চার মাসের মাথায় গত ১০ অক্টোবর যমজ পুত্রসন্তানের মা হয়েছেন নয়নতারা।

রবিবার ইনস্টাগ্রামে সন্তানদের প্রথম ঝলকের ছবি পোস্ট করেন ভিগনেশ। ক্যাপশনে লিখেছেন, ‘‘নয়ন ও আমি আম্মা আর আপ্পা হলাম। আমাদের ঘরে যমজ পুত্রসন্তান এসেছে। আমাদের প্রার্থনা, পূর্বপুরুষের আশীর্বাদ এবং পুণ্যের ফল পেলাম যমজ সন্তানের মাধ্যমে। আপনাদের আশীর্বাদ চাই’।

চলতি বছরের জানুয়ারি মাস থেকে ভারতে নিষিদ্ধ ঘোষিত হয়েছে টাকার বিনিময়ে গর্ভধারণ বা কমার্শিয়াল সারোগেসি। নির্দিষ্ট কিছু শর্তেই চিকিৎসা বিজ্ঞানের এই আশীর্বাদকে সন্তান লাভের রাস্তা হিসাবে বাছতে পারবেন ভারতীয় দম্পতিরা। তাই নয়নতারা ও ভিগনেশ কবে এই প্রক্রিয়া শুরু করেছিলেন, সেই সম্পর্কিত সব দিক খতিয়ে দেখতে তদন্ত চালাবে ‘ডিরেক্টরেট অফ মেডিক্যাল সার্ভিস’, বিষয়টি জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রহ্মণ্যন।

সূত্র: ইন্ডিয়া টিভি নিউজ

Tags: নয়নতারাভিগনেশ শিবানসারোগেসি
Previous Post

জমি নিয়ে বিরোধে ভাগ্নের হাতে মামা খুন

Next Post

বাংলাদেশকে ২০ কোটি ডলার ফিরিয়ে দিচ্ছে শ্রীলঙ্কা

Next Post
বাংলাদেশের জন্য শ্রীলঙ্কা থেকে ২০ কোটি ডলার ফেরত আসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে ২০ কোটি ডলার ফিরিয়ে দিচ্ছে শ্রীলঙ্কা

বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জটিল তারের ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্যুৎ পরিস্থিতির সহসা উন্নতি হচ্ছে না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT