চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝড়-বৃষ্টি-তীব্র তাপদাহ, সব মোকাবেলা করলো ‘নয়া মানুষ’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:03 অপরাহ্ন 17, এপ্রিল 2023
in বিনোদন
A A
নয়া মানুষদের সঙ্গে মাঠে আলোচনা ও পরিকল্পনা. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২২ সালের অক্টোবরে শুরু হয়েছিলো তরুণ নির্মাতা সোহেল রানা বয়াতির প্রথম চলচ্চিত্র ‘নয়া মানুষ’ এর শুটিং। শুরুতেই সুপার সাইক্লোন সিত্রাং এর তাণ্ডবে পড়ে পুরো টিম। শুটিং সেট ক্ষতিগ্রস্ত হলে বন্ধ থাকে কাজ। গত ৬ এপ্রিল থেকে আবার নতুন করে শুরু হয় চলচ্চিত্রটির শুটিং। বর্তমানে চলমান তীব্র তাপদাহও বাধা হতে পারেনি।

নির্মাতা জানিয়েছেন, গত ১২ এপ্রিল শেষ করেছেন ‘নয়া মানুষ’ ছবির পুরো শুটিং। বয়াতির ভাষ্য,‘প্রান্তিক মানুষদের যেমন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে বাঁচতে হয়, আমাদেরও এই ছবিটি বানাতে গিয়ে তাই করতে হলো।’

তিনি বলেন, প্রথমবার সিত্রাং ঝড়-বৃষ্টি, এবার তীব্র তাপদাহ মোকাবেলা করে কাজ করতে হয়েছে চাঁদপুরের দুর্গম কানুদির চরে। আনন্দের ব্যাপার হচ্ছে কোনও বাধাই আমাদের মনোবল নষ্ট করতে পারেনি। সুন্দরভাবে শুটিং শেষ করতে পেরেছি। আমি ভাগ্যবান প্রথম চলচ্চিত্রে সবার এতটা সহযোগিতা পেয়েছি। এ বছর মুক্তি দেয়ার লক্ষ্যে কাজ এগিয়ে চলছে।

কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে নির্মানাধীন চলচ্চিত্রটিতে অভিনয় করছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশু শিল্পী উষশী।

২য় লটের শুটিং অভিজ্ঞতা নিয়ে ‘নয়া মানুষ’ চরিত্রে অভিনয় করা রওনক হাসান বলেন, তীব্র তাপদহে সবাই অসহায় হয়ে যাই, কিছু অভিনয় শিল্পী ও কলাকুশলী অসুস্থ হয়ে পরে। কিন্তু সবার একটাই উদ্দেশ্য ছিলো যেকোন মূল্যে শুটিং শেষ করা। কারণ এবার শুটিং শেষ করতে না পারলে আবার নতুন করে সেট নির্মাণ, সবার লুক সেট ও সময় মিলানো কঠিন ছিলো। বিশেষ করে এমন স্বাধীন চলচ্চিত্রের বাজেট স্বল্পতার কারণে সেটা আরও বেশি কঠিন।

মৌসুমী হামিদ বলেন, সেহরীর সময় আমাদের কাজ শেষ হতো, আমরা শহরের একটা হোটেল এ অবস্থান করতাম, চর থেকে হোটেলে যেতে ২ ঘণ্টা সময় লাগতো। হোটেলে ২-৩ ঘণ্টা বিশ্রাম নিয়ে আবার চরে ফিরতে হতো। প্রতিদিন ১৮-১৯ ঘণ্টা এই তীব্র গরমের মধ্যে কাজ করতে হয়েছে।

সিনেমাটি মুক্তি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান নান্দনিক ফিল্মস এর প্রধান আ. মা. ম. হাসানুজ্জামান বলেন, প্রথম লটের ফুটেজ এর সম্পাদনার কাজ আমরা পূর্বেই শেষ করে রেখেছি। আশাকরছি বাকী সম্পাদনা ও অনান্য কাজ আমরা দ্রুত শেষ করে এই বছরই চলচ্চিত্রটি দর্শকদের কাছে পৌঁছে দিতে পারবো।

Tags: আশীষ খন্দকারতীব্র তাপদাহনয়া মানুষনিলুফার ওয়াহিদপারভীন পারুবদরুদ্দোজামেমৌসুমী হামিদলিড বিনোদনশুটিংসিনেমাসোহেল রানা বয়াতী
Previous Post

বঙ্গবন্ধু কন্যাকে হটানোর ষড়যন্ত্র হচ্ছে: সেতুমন্ত্রী

Next Post

চলমান দাবদাহ পরিস্থিতি আগামী আরও দু’তিন দিন চলবে

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চলমান দাবদাহ পরিস্থিতি আগামী আরও দু’তিন দিন চলবে

ক্রিকেটার হাবিবুর গাজি সুপার লিগে সেঞ্চুরি করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হাবিবুরের বিধ্বংসী সেঞ্চুরিতে সুপার লিগে গাজী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT