চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেওয়াজের রেকর্ড সেঞ্চুরিতে পাকিস্তানের দুর্দান্ত প্রত্যাবর্তন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:02 অপরাহ্ন 21, মার্চ 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তানের ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথম দুটিতে হেরেছে পাকিস্তান। সিরিজে অভিষেক হওয়া হাসান নেওয়াজ দুটি ম্যাচেই শূন্য রানে ফিরেছিলেন। তৃতীয় ম্যাচে পেলেন রানের দেখা, রেকর্ডই করে বসলেন। তার রেকর্ড গড়া সেঞ্চুরির দিনে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে পাকিস্তান। কিউইদের হারিয়ে ২-১ ব্যবধানের সিরিজে টিকে রইল তারা।

অকল্যান্ডে আগে ব্যাটে নেমে ১৯.৫ ওভারে ২০৪ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে নেওয়াজের ঝড়ো ব্যাটিংয়ে ৪ ওভার হাতে রেখে ৯ উইকেটে জিতেছে পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টিতে পাকিস্তানের সর্বোচ্চ রানতাড়ার রেকর্ড এটি। ২০২০ সালে নেপিয়ারে ১৭৪ রান তাড়া করে জিতেছিল পাকিস্তান।

৪৪ বলে সেঞ্চুরি করেছেন ২২ বর্ষী নেওয়াজ। পাকিস্তানি ব্যাটারদের মধ্যে টি-টুয়েন্টিতে দ্রুততম। আগের রেকর্ড ছিল বাবর আজমের। ২০২১ সালে সেঞ্চুরিয়নে সাউথ আফ্রিকার বিপক্ষে ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন বাবর।

১০ চার ও ৭ ছক্কায় ৪৫ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলেন নেওয়াজ। ফিফটি করেছেন সালমান আঘা। ৬ চার ও ২ ছক্কায় ৩১ বলে ৫১ রান করেন তিনি। ৪ চার ও ৪ ছক্কায় ২০ বলে ৪১ রান করেন মোহাম্মদ হারিস।

কিউইদের হয়ে একমাত্র উইকেটটি নেন জ্যাকব ডাফি।

এর আগে ব্যাটে নেমে ১১ চার ও ৪ ছক্কায় ৪৪ বলে ৯৪ রান করেন মার্ক চ্যাম্পম্যান। ১৮ বলে ৩১ রান করেন মাইকেল ব্রেসওয়েল। ৯ বলে ১৯ রানে আসে টিম সেইফার্টের ব্যাট থেকে।

পাকিস্তানের হয়ে হারিস রউফ তিনটি উইকেট নেন। শাহিন শাহ আফ্রিদি, আবরার আহমেদ ও আব্বাস আফ্রিদি নেন দুটি করে উইকেট।

Tags: অকল্যান্ডনিউজিল্যান্ডনেওয়াজপাকিস্তানলিড স্পোর্টস
Previous Post

গোলরক্ষক শ্রাবণ ইস্যুতে মুখ খুললেন ফাহমিদুল

Next Post

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল

Next Post
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল

জনসভায় দুলু বক্তৃতা দিচ্ছেন, নেতাকর্মীরা পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে আবারো ১/১১’র কুশিলবরা ষড়যন্ত্র শুরু করেছে: দুলু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT