চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইলেকশন নয় সিলেকশনে বিশ্বাসী নাট্যকার সংঘ

জমকালো আয়োজনে নতুন কমিটির অভিষেক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:29 পূর্বাহ্ন 15, মে 2024
in বিনোদন
A A
নাট্যকার সংঘের সভা, বক্তা ও সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে অভিষিক্ত হলো টেলিভিশন নাটকের লেখকদের সংগঠন নাট্যকার সংঘের নতুন কমিটি। মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় রাজধানীর বনানী ক্লাবে ২০২৪-২৬ মেয়াদে এই সংগঠনের ১৯জন কার্যনির্বাহী কমিটির সদস্য একত্রিত হয়ে এ আয়োজনে অংশগ্রহণ করেন।

২০১৬ সালের পর নতুন করে নাট্যকার সংঘের কমিটি গঠন করা হয়। নতুন কমিটির অভিষিক্ত করান সংগঠনটির আজীবন উপদেষ্টা কমিটির সদস্য কিংবদন্তী নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং নাট্যজন মামুনুর রশীদ। উপদেষ্টা মন্ডলীর সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আবুল হায়াত, মাসুম রেজা, বৃন্দাবন দাস ও শিহাব শাহীন। আরেক সদস্য কথাসাহিত্যিক অধ্যাপক সৈয়দ মনজরুল ইসলাম দেশের বাইরে থাকায় অভিষেক অনুষ্ঠানে ছিলেন না।

নাট্যজন মামুনুর রশীদ বলেন, এবার কমিটিতে যারা এলেন, তাদের মেয়াদ শেষ হওয়ার সময় অভিষেকের দিনের মতোই যেন হাসিমুখে থাকেন। এই দুই বছরে তারা যাদের কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করে আমার মনে আরো জায়গা করে নিক এটাই চাওয়া থাকবে।

নাট্যকার সংঘের সভা, আলোচনাসভা ও সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ আবুল হায়াত বলেন, আমি জানি না এই সংগঠনে কোন কাজে আসবো কিনা, তবুও আমাকে উপদেষ্টা করা হয়েছে; এতে আমি সম্মানিত বোধ করছি এবং আমার মানসিকভাবে ভালো লাগছে। নতুন কমিটির কাছে সবার আশা থাকে। আমিও আশা রাখি এই কমিটি ভালো কিছু করবে।

আরেক উপদেষ্টা মাসুম রেজা বলেন, যখনই সংগঠন শুরু করি তখনই ঠিক করি আমরা কোন নির্বাচনে যাব না। উপদেষ্টামন্ডলীর মাধ্যমে নাট্যকার সংঘের কমিটি গঠনের ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করে যাচ্ছি।

বৃন্দাবন দাস বলেন, শুরু থেকেই দাবি ছিল এই সংগঠনে কখনো ইলেকশন হবে না। কারণ যখনই ইলেকশন চলে আসে তখনই বিভাজন তৈরি হয়। ইলেকশন না করেও যে পারষ্পরিক সৌহার্দ্য দিয়ে সংগঠন করা যায় সেটাই করছে নাট্যকার সংঘ।

নতুন কমিটির সভাপতি এজাজ মুন্না বলেন, সময়ের সঙ্গে সব শিল্পের উৎকর্ষতা এবং পরিবর্তন দাবি রাখে। নাট্যকার সঙ্গ সেই দাবির সঙ্গে একমত। নানান ধরনের মাধ্যম আসায় চিত্রনাট্যেও এখন বড় বাঁক বদল হয়েছে। তার সঙ্গে আমাদের সংযোগ বাড়াতে হবে।

নতুন কমিটির কিছু প্রতিশ্রুতি উল্লেখ করে এজাজ মুন্না বলেন, প্রতি তিন মাস অন্তর আমরা সাহিত্য আড্ডা করব। সেখানে দেশের খ্যাতিমান সাহিত্যিক, শিক্ষক, কবি, সাংবাদিক থেকে অনেকেই থাকবেন। এছাড়া আমরা অনলাইন সাহিত্য পত্রিকা প্রকাশ করতে চাই। নাট্যকার সঙ্গে সদস্যদের রচিত নাটক বিক্রির মাধ্যমে তহবিল গঠন করতে চাই। এছাড়া নাটক সম্পর্কে যাদের ধারণা আছে এবং যারা নাট্যকার হতে চায় তাদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করতে চাই।

নাট্যকার সংঘের কমিটির এই অভিষেক অনুষ্ঠানে শিল্পী সংঘ, ডিরেক্টর গিল্ডস এবং টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব) এর সভাপতি মনোয়ার পাঠান ও সেক্রেটারি সাজু মুনতাসির উপস্থিত ছিলেন। তারা প্রত্যেকে নতুন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন জীবনমুখী ও প্রতিবাদী গানের শিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান।

নাট্যকার সংঘের সভা, বক্তারা ও দর্শকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ একনজরে দেখে নিন কারা হলেন নাট্যকার সংঘের কার্যনির্বাহী কমিটির সদস্য:

সভাপতি: এজাজ মুন্না (সভাপতি),
সহসভাপতি: পান্থ শাহরিয়ার, শফিকুর রহমান শান্তুনু, মোস্তফা মনন
সাধারণ সম্পাদক: জাকির হোসেন উজ্জ্বল
যুগ্ম সাধারণ সম্পাদক: আজম খান, টুকু মজনিউল, সাজিন আহমেদ বাবু
সাংগঠনিক সম্পাদক: রাজীব মণি দাস
অর্থ সম্পাদক: মনসুর রহমান চঞ্চল
প্রচার ও প্রকাশনা সম্পাদক: কামরুল আহসান
তথ্য প্রযুক্তি ও অনুষ্ঠান সম্পাদক: এলিনা শাম্মী
আইন ও কল্যাণ সম্পাদক: মানস পাল
দপ্তর সম্পাদক: আরফিন জেসিকা
গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক: জুয়েল কবির
কার্যনির্বাহী সম্পাদক: ড. লিপি মনোয়ার, আহমেদ শাহাবুদ্দীন, মেজবাহ উদ্দিন সুমন, লিটু সাখাওয়াত।

Tags: এজাজ মুন্নানাটকনাট্যকার সংঘমামুনুর রশীদলিড বিনোদনসাজু মুনতাসির
Previous Post

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফল বাতিল চেয়ে নিপুণের রিট

Next Post

নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে যা বললেন আল্লু

Next Post
আল্লু ভক্তদের সঙ্গে সাক্ষাৎকারে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে যা বললেন আল্লু

নির্বাচনী আনুষ্ঠানিকতায় অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নির্বাচনের তফসিল বাতিলের দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT