সৃষ্টির আদিকাল থেকেই মানবজাতিকে মাতৃস্নেহে আগলে রেখেছে প্রকৃতি। এরই ধারাবাহিকতায় বিকশিত হয়েছে মানব সভ্যতা। তবে প্রকৃতিকে কেবল ভোগের বস্তু হিসেবে নয়, কুরআন ও হাদিসে প্রকৃতি সংরক্ষণে রয়েছে নানা দিকনির্দেশনা। বর্তমান বৈশ্বিক পরিবেশ সংকটেও তা প্রাসঙ্গিক মনে করেন বিশেষজ্ঞরা।






