চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নজরুল বর্ষ উপলক্ষে ১৮-২০ জুন দেশব্যাপী অনুষ্ঠান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:26 অপরাহ্ন 14, জুন 2026
in বিনোদন
A A
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভা, নজরুল বর্ষ উদযাপন নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নজরুল বর্ষ (২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত) পালনের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। রবিবার ১৪ জুন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে নজরুলের যে অবদান বিগত ১৭ বছরে সেভাবে উপস্থাপিত হয়নি। বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে এবং বর্তমান সরকার জাতীয় কবির সাহিত্যকর্ম ও দর্শনকে আরও ছড়িয়ে দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে আয়োজিত ৩ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত নজরুল বর্ষ পালনের ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর ঘোষণানুযায়ী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে নজরুল বর্ষ পালনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, জাতীয় পর্যায়ে নজরুল বর্ষ পালনের জন্য কমিটি গঠন করা হবে। নজরুল বর্ষের লোগো ও পোস্টার তৈরি এবং ক্যালেন্ডার প্রণয়ন করা হবে। স্মারক ডাকটিকেট প্রকাশ করা হবে।

তিনি বলেন, নজরুল বর্ষের উদ্বোধন উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে দেশের ৬৪টি জেলায় ও ৭৪টি প্রত্যন্ত বা বিশেষ উপজেলায় আগামী ১৮-২০ জুন ৩ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই অনুষ্ঠান আয়োজনের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের চলতি অর্থ বছরের বাজেট থেকে দেশের ৬৪টি জেলায় এবং ৭৪টি উপজেলায় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, নজরুল বর্ষ পালনের জন্য বছরব্যাপী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। শুধু অনুষ্ঠান আয়োজনের মধ্যেই নজরুল বর্ষ পালন সীমাবদ্ধ থাকবে না। নজরুলের সাহিত্যকর্ম, সংগীত ইত্যাদি বিষয়ে যাতে গবেষণা করা হয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে সে উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও নজরুলের সৃষ্টিকর্মকে ছড়িয়ে দেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

Tags: নজরুল বর্ষনিতাই রায় চৌধুরীসংস্কৃতিমন্ত্রী
Previous Post

২৬ জুন অস্ট্রেলিয়ার পাঁচ শহরে ‘বনলতা সেন’

Next Post

তৃণমূল কংগ্রেসে একের পর এক অস্থিরতা

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পতাকার পেছনে বসে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃণমূল কংগ্রেসে একের পর এক অস্থিরতা

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সদস্য পাহারা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুশইন ঠেকাতে ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT