চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদাবাজ ও অস্ত্রধারীদের তালিকা হচ্ছে, শীঘ্রই সাঁড়াশি অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:35 অপরাহ্ন 04, মার্চ 2026
in - টপ লিড নিউজ, অপরাধ
A A

চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগি আসামিদের তালিকা করে তাদের বিরুদ্ধে ঢাকাসহ সারাদেশে সাঁড়াশি অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি জানিয়েছেন, রাজধানী থেকে শুরু করে পর্যায়ক্রমে দেশের সব জেলায় এ অভিযান বিস্তৃত করা হবে এবং অপরাধীদের একটি ‘নির্মোহ’ তালিকা প্রস্তুত করে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হবে।

বুধবার (৪ মার্চ) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে এ ঘোষণা দেন তিনি।

সভায় রাজধানীর সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং দাগি অপরাধীদের তৎপরতা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা থেকে শুরু হবে, তবে অভিযান শুধু রাজধানীকেন্দ্রিক থাকবে না- সারাদেশেই চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগি আসামিদের তালিকা করা হচ্ছে। কোনো ধরনের পক্ষপাত বা প্রভাবের তোয়াক্কা না করে নির্মোহভাবে তালিকা প্রণয়ন করা হবে। এরপর সমন্বিত পরিকল্পনার মাধ্যমে অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, দখলদারিত্ব ও অবৈধ অস্ত্র প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

“অপরাধী যেই হোক, তার রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- আইন সবার জন্য সমান,” যোগ করেন তিনি।

মতবিনিময় সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজধানীর অপরাধপ্রবণ এলাকা চিহ্নিতকরণ, গোয়েন্দা নজরদারি জোরদার, এবং ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে বিশেষ টিম গঠনের প্রস্তাব তুলে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জনগণের সহযোগিতা কামনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা প্রত্যাশা করি দেশের সব জনগণ আমাদের সহযোগিতা করবেন। আইনশৃঙ্খলা রক্ষায় জনসম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথাও চাঁদাবাজি বা অস্ত্রের ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।”

তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন, “দেশের শান্তিশৃঙ্খলা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। আমরা খুব শিগগিরই পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু করতে পারব বলে আশা করছি।”

ঘোষিত এ সাঁড়াশি অভিযান বাস্তবায়িত হলে রাজধানীসহ সারাদেশে অপরাধ নিয়ন্ত্রণে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Tags: চাঁদাবাজডিএমপি হেডকোয়ার্টার্সসাঁড়াশি অভিযানস্বরাষ্ট্রমন্ত্রী
Previous Post

অফিসে উপস্থিতি বিষয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কঠোর বার্তা

Next Post

যুদ্ধ পরিস্থিতিতে সবাইকে বিদ্যুৎ-জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান

Next Post
ছবি: সংগৃহীত

যুদ্ধ পরিস্থিতিতে সবাইকে বিদ্যুৎ-জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান

সংঘাত দীর্ঘ হলে ক্ষেপণাস্ত্র মজুত দ্রুত কমতে পারে, পেন্টাগনের সতর্কবার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT