চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় ঐক্যই সবচেয়ে বড় শক্তি: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:27 অপরাহ্ন 03, মে 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী জাতীয় ঐক্য নিয়ে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জাতীয় ঐক্য সবচেয়ে বড় বিষয়। মতভেদ থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে সবার আগে বাংলাদেশ।

জেলা প্রশাসক সম্মেলন (ডিসি)-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৩ মে) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

তিনি আরও বলেন, জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব।

মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, এবারের জেলা প্রশাসক সম্মেলন ৩ থেকে ৬ মে পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে, যা আগের বছরের তুলনায় এক দিন বেশি।

সম্মেলনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের মোট ১ হাজার ৭২৯টি প্রস্তাব থেকে বাছাই করে ৪৯৮টি কার্যপত্র অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব প্রস্তাবের মধ্যে জনসেবা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এবং আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগ থেকে সর্বোচ্চ ৪৪টি প্রস্তাব এসেছে বলে জানানো হয়েছে।

সম্মেলনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, স্থানীয় সরকার কার্যক্রম শক্তিশালীকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি
ই-গভর্ন্যান্স ও তথ্যপ্রযুক্তির ব্যবহার, শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নয়ন,পরিবেশ সংরক্ষণ, অবকাঠামো উন্নয়ন।

সম্মেলনের অংশ হিসেবে ওসমানি স্মৃতি মিলনায়তনে মোট ৩৪টি অধিবেশন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩০টি হবে কার্য-অধিবেশন। অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির জানান, সম্মেলনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার এবং প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এছাড়া প্রধান নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনের সঙ্গে কার্য-অধিবেশনও অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠান, সৌজন্য সাক্ষাৎ ও মুক্ত আলোচনাসহ বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রম এই অধিবেশন কাঠামোর অংশ।

সম্মেলনের অংশ হিসেবে রোববার (৩ মে) রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ, সোমবার (৪ মে) জাতীয় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ, মঙ্গলবার (৫ মে) সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ

চার দিনব্যাপী এই সম্মেলন বুধবার (৬ মে) শেষ হবে। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, জনসেবা সম্প্রসারণ এবং নীতিগত সমন্বয় জোরদার করাই এবারের সম্মেলনের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Tags: জাতীয় ঐক্যপ্রধানমন্ত্রী তারেক রহমান
Previous Post

ইরানের শান্তি প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে সন্দেহ ট্রাম্পের

Next Post

বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় আবারও প্রথম ঢাকা

Next Post
ঢাকা শহরে ধুলাবালুর কারণে দূষণের মাত্রা বেশি, যানবাহন ও রাস্তাঘাটের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় আবারও প্রথম ঢাকা

আনোয়ারা বেগমের ছবি, লালবাগ পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি. Channel i News - চ্যানেল আই নিউজ

লালবাগ পঞ্চায়েত কমিটির সহ-সভাপতির মা আনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT