চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্পৃক্ততা খুব বেশি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:13 অপরাহ্ন 31, মে 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করছেন উপদেষ্টা, অফিসে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী এমপি’র সাথে তার সংসদ ভবনস্থ কার্যালয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার সাক্ষাৎকালে তারা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, ডেল্টা প্ল্যান-২১০০, পরিবেশের ভারসাম্য রক্ষায় যুবসমাজ ও নারীদের প্রশিক্ষণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্পৃক্ততা খুব বেশি। ভবিষ্যৎ উন্নয়নের চাবিকাঠি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ডেল্টা প্ল্যান-২১০০ গ্রহণ করেছে। নদী ভাঙন, নদী ব্যবস্থাপনা, নগর ও গ্রামে পনি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ডেল্টা প্ল্যানের এই লক্ষ্যসমূহ অর্জনে এলাকাভিত্তিক যুবক ও নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। গাছের চারা রোপন, সামাজিক বনায়ন ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় যুবকদের প্রশিক্ষণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে পরিবেশের প্রভাবকে গুরুত্ব দিয়ে ডেল্টা প্ল্যানের যথাযথ বাস্তবায়নে পরিকল্পনা মন্ত্রণালয় কাজ করছে। পানিসম্পদ মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সাথে সমন্বয় সাধন এবং যুবসমাজ ও ঝরে পড়া নারীদের প্রশিক্ষণের মাধ্যমে বহুমুখী কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। চলন বিলকে সম্পদ হিসেবে কাজে লাগানোর পাশাপাশি আরো অনেক মৃতপ্রায় নদীকে পুনরজ্জীবিত করতে সরকার কাজ করছে।

১৯৮১ সালে স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে ২০০৮ পর্যন্ত এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ সংগ্রাম, ভোট-ভাতের অধিকার আদায়ের সংগ্রাম নিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘শেখ হাসিনার সংগ্রাম’ নামক একটি পুস্তক সংকলনের কাজ করছেন বলে স্পিকারকে অবহিত করেন এবং স্পিকারের লিখা একটি প্রবন্ধ এই পুস্তকটিকে সমৃদ্ধ করবে বলে জানান।

এসময় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Previous Post

কেন লরেন্স বিষ্ণোইয়ের টার্গেট সালমান খান?

Next Post

দেবর্ষি বলতেন, কোটি টাকার চাকরি পাব!

Next Post
স্মার্ট যুবক হাসিমুখে, প্রাকৃতিক পটভূমিতে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেবর্ষি বলতেন, কোটি টাকার চাকরি পাব!

বাংলাদেশের রাজনৈতিক নেতারা এক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

উৎপাদন বাড়লেও নিশ্চিত হয়নি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT