চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কিশোর-কিশোরীদের পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণ জরুরি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:44 অপরাহ্ন 08, জুন 2023
in স্বাস্থ্য
A A
নিউরিশ ২০২৩ কনফারেন্সে বক্তা ও দর্শকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোর- কিশোরীদের  ‍সুস্থ থাকার জন্য পর্যাপ্ত পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণ জরুরি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মো. সামিউল ইসলাম।

বৃহস্পতিবার ৮ জুন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ এর দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘খাদ্যের সাথে সুষম পুষ্টির বিষয়টি অঙ্গাঙ্গীভাবে জড়িত। কিশোর-কিশোরীদের সুস্থ থাকার জন্য পর্যাপ্ত পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণ জরুরি। আপনারাই এই সময়ের হেলথ অ্যামবেসেডর।’

দেশের কিশোর-কিশোরীদের পুষ্টি সম্পর্কে সচেতন করতে  ইন্সটিটিউট অব পাবলিক হেলথ এন্ড নিউট্রিশন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন, নিউট্রিশন ইন্টারন্যাশনাল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও তাদের অংশীদার সংগঠনসমূহ জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে সম্মিলিতভাবে নোউরিস্ট নেক্সটজেন সম্মেলন ২০২৩ আয়োজন করে।

সম্মেলনের উদ্দেশ্য ছিল তরুণ ও কিশোর-কিশোরীদের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা, এবং বিভিন্ন অংশগ্রহণমূলক কার্যক্রমে উৎসাহি করা।

স্বাগত বক্তব্যে ইনস্টিটিউট অব পাবলিক হেলথ নিউট্রিশনের ডিরেক্টর ডা. শাহ গোলাম নবী বলেন, একটি জাতি গঠনের মূল উপাদান পুষ্টি। জনগণের মাঝে পুষ্টি কার্যক্রম ছড়িয়ে দেয়ার জন্য বাংলাদেশ সরকার ৮টি মন্ত্রণালয়ের সমন্বয়ে কাজ করছে। জনগণের মধ্যে যথার্থ পুষ্টির বার্তা ছড়িয়ে দিতে আমরা বদ্ধপরিকর।

গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন এর পোর্ট ফোলিও লিড মনিরুজ্জামান বিপুল বলেন, ‘আমরা গত কয়েক বছর ধরে ‘ভাল খাবো, ভাল থাকবো’ ও ‘অ্যাক্ট ফর ফুড অ্যাক্ট ফর চেইঞ্জ’ ক্যাম্পেইনের মাধ্যমে কিশোর-কিশোরীদের মধ্যে পুষ্টিকর খাবার গ্রহণে আগ্রহী করতে গণসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করছি। আজ সম্মেলনে তারা তাদের কথা বলবে, এবং তাদের মতামত নিয়েই আমরা ভবিষ্যতে আরও এগিয়ে যাব।

নিউট্রিশন ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর সাইকা সিরাজ বলেন, ‘আমাদের দেশের বয়ঃসন্ধিকালীন পর্যায়ের অনেক শিশু-কিশোররাই পুষ্টি সেবা থেকে বঞ্চিত। নিউট্রিশন ইন্টারন্যাশনাল সেই সব শিশুদের সেবার আওতায় নিয়ে আসার চেষ্টা করছে এবং কমিউনিটি নিউট্রিশনকে আমরা মূলত প্রাধান্য দিচ্ছি।’

সম্মেলনে তরুণ শিক্ষার্থীদের স্বাস্থ্যকর খাদ্যাভাস ও পুষ্টি বিষয়ক সচেতনতার প্রতি গুরুত্ব দিয়ে তাদের প্রায়োগিক পরামর্শ প্রদান করেন বিশেষজ্ঞ বক্তরা।

কিশোর কিশোরীরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও তরুণরা কমিউনিটিভিত্তিক পুষ্টি প্রচারণায় সৃজনশীল প্রজেক্ট আইডিয়া তুলে ধরেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্‌প্রুভড নিউট্রিশনের পোর্ট ফোলিও লিড মনিরুজ্জামান বিপুল, নিউট্রিশন ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর সাইকা সিরাজ, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ন্যাশনাল কনসালটেন্ট অনিল দাস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল প্রফেশনাল অফিসার (নিউট্রিশন) শবনম ফারিয়া এবং ইনস্টিটিউট অব পাবলিক হেলথ নিউট্রিশনের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো. শমসের তাবরিস খান উপস্থিত ছিলেন।

Tags: কিশোর-কিশোরী
Previous Post

ফ্রান্সের পার্কে ছুরি হামলায় চার শিশুসহ আহত ৬

Next Post

মিয়ামিতে হিগুয়েনের উত্তরসূরি মেসি

Next Post
আর্জেন্টিনা ফুটবল দলের দুই তারকা খেলোয়াড়, মেসি ও হিগুয়েনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ামিতে হিগুয়েনের উত্তরসূরি মেসি

ডেঙ্গু রোগীর জন্য হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ১৩৪

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT