চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীতে ‘এনডিএফ বিডি’র শ্রদ্ধাঞ্জলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:00 অপরাহ্ন 16, জুলাই 2023
in শিল্প সাহিত্য
A A
নেতৃস্থানীয় ব্যক্তিরা স্মরণসভায় অংশগ্রহণ করে, হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) এর বিতার্কিকদেরদের অংশগ্রহণে, নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মরণে তার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপনের অংশ হিসেবে “প্রয়াণের এক যুগ পরে আমরা” শিরোনামে সাহিত্যনির্ভর একটি নিরীক্ষাধর্মী বিতর্ক অনুষ্ঠান সম্প্রচার করা হবে।

চ্যানেল আই এর সার্বিক তত্ত্বাবধানে বিতর্ক অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে আগামী ১৯ জুলাই চ্যানেল আইয়ে পর্দায়।

এনডিএফ বিডি’র চেয়ারম্যান একেএম শোয়েব এর সঞ্চালনায় বিতর্ক অনুষ্ঠানটিতে বাকের ভাই চরিত্রে ডাক্তার কল্যাণ অর্ণব, রুপা চরিত্রে হাবিবা নওয়ার আঁখি, হিমু চরিত্রে জয় লালা, মিলি চরিত্রে জান্নাতুন নাহার তুলি এবং মিসির আলি চরিত্রে আছেন সাকিবুল ইসলাম শাফিন।

বিশিষ্ট ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ ছিলেন বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। যাকে স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় লেখক বলে গণ্য করা হয়।

বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান নতুন শৈলীর জনক। অন্যদিকে তিনি আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্পকাহিনীর পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও তিনি সমাদৃত। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক। তার বেশকিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনুবাদ করা হয়েছে, বেশ কিছু গ্রন্থ স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত। মিসির আলি এবং হিমু, বাকের ভাই, মিলি, রুপা তার সৃষ্ট অন্যতম জনপ্রিয় চরিত্র।

Tags: হুমায়ূন আহমেদ
Previous Post

৩০ টাকা কেজি দরে টিসিবির চাল বিক্রি শুরু

Next Post

অবৈধ অর্থনৈতিক কার্যক্রম প্রতিরোধে দক্ষতা বাড়ানোর দরকার

Next Post
অর্থনৈতিক কার্যক্রমের প্রশিক্ষণ সেমিনারে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অবৈধ অর্থনৈতিক কার্যক্রম প্রতিরোধে দক্ষতা বাড়ানোর দরকার

বাংলাদেশের ৩৬ জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের ৩৬ জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT