চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ন্যাশনাল কস্টিউম’ নিয়ে ভোটযুদ্ধে কে এগিয়ে?

‘মিস ইউনিভার্স ২০২৫’ এর মঞ্চে সাড়া ফেলেছেন বাংলাদেশির মিথিলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:56 অপরাহ্ন 20, নভেম্বর 2025
in বিনোদন
A A
বাংলাদেশের বিভিন্ন কস্টিউম পরিহিত প্রতিযোগীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা শুরু থেকেই আলোচনায়। ‘পিপলস চয়েস’সহ প্রতিযোগিতার সব বিভাগে ভোটিং ও পারফরম্যান্সে সবার নজর কেড়েছেন।

তবে মাঝখানে প্রতিযোগিতার বিচ বডি বা বিকিনি রাউন্ডে অংশ নেওয়ার পর দেশের নেটিজেনদের একাংশের সমালোচনার মুখে পড়েন মিথিলা। একই সঙ্গে ভোটেও পিছিয়ে পড়তে থাকেন তিনি। নানান বিতর্ক ঠেলে তবু লড়াই চালিয়ে গেছেন বাংলাদেশের এই প্রতিনিধি।

‘মিস ইউনিভার্স’-এর মঞ্চে ‘পিপলস চয়েস’ প্রতিযোগিদের ভোটযুদ্ধ শেষ হয়েছে বুধবার (১৯ নভেম্বর)। এই ভোটযুদ্ধে শেষ পর্যন্ত মিথিলা রয়েছেন দ্বিতীয় অবস্থানে। এই বিভাগে ‘মিস ইউনিভার্স ফিলিপাইন’ পেয়েছেন ১৯ লাখ ৮২ হাজার ভোট, এদিকে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মিথিলা পেয়েছেন ১৯ লাখ ১৯ হাজার ভোট!

শুধু পিপলস চয়েস নয়, মোস্ট ফটোজেনিক ও বেস্ট স্কিনসহ আরো কয়েকটি বিভাগেও মিথিলার নাম রয়েছে তালিকার শুরুর দিকে। সম্প্রতি ‘ন্যাশনাল কস্টিউম’-এ বেশ নজর কেড়েছেন মিথিলা। এই বিভাগে এখনও চলছে ভোট, সেখানেও মিথিলার হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে ‘মিস ফিলিপাইন’ এর সাথে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ‘মিস ইউনিভার্স’-এর গুগল অ্যাপে প্রবেশ করে দেখা যায়, ‘ন্যাশনাল কস্টিউম’ বিভাগে সবচেয়ে বেশী ভোট পেয়ে এগিয়ে আছেন মিস ফিলিপাইন। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৯৯ হাজার এর মতো, অন্যদিকে দ্বিতীয় অবস্থানে আছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ জয়ী মিথিলা, তিনি এখন পর্যন্ত পেয়েছেন ১ লাখ ৯১ হাজার ভোট। ২১ নভেম্বর রাত ১১টা পর্যন্ত চলবে এই ভোটযুদ্ধ।

বুধবার ‘মিস ইউনিভার্স’ এর মঞ্চে ‘ন্যাশনাল কস্টিউম’–এ দেশকে তুলে ধরেন মিথিলা। সেজেছিলেন ‘দ্য কুইন অব বেঙ্গল’ রূপে!মিস ইউনিভার্সের মঞ্চে যার পরিধানে ছিলো ঐতিহ্যবাহী জামদানি শাড়ি। এই জামদানির গায়ে ফুটিয়ে তোলা হয় বাংলাদেশের জাতীয় ফুল শাপলার নকশা! পবিত্রতা, শান্তি এবং বাঙালির অদম্য চেতনার এই প্রতীকে বুনা কস্টিউমের একাধিক ছবি শেয়ার করেছেন মিথিলা।

‘ন্যাশনাল কস্টিউম’ পরা নিয়ে বুধবার দুপুরে এক ফেসবুক লাইভে মিথিলা বলেন,“ন্যাশনাল কস্টিউম সবার কাছে কেমন লেগেছে? আশা করি সবার ভালো লেগেছে, মনের মতো হয়েছে। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেই এই কস্টিউম বেছে নিয়েছি। আমার মনে হয়, ন্যাশনাল কস্টিউমে সর্বপ্রথম বাংলাদেশকে কেউ এভাবে তুলে ধরলো। আর আমি হ্যাপি, কারণ আমার পারফরম্যান্সও খুব ভালো হয়েছে। সবাই খুব প্রশংসা করেছে।”

একই ভিডিওতে মিথিলা প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “স্টেজ থেকে নামার পর আজকে আমার খুব কান্না আসছে। অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম। এটা এখন বলে বোঝানো যাবে না। স্টেজে যখন থাকবেন এবং নিজের দেশকে রিপ্রেজেন্ট করা কতো বড় সাহস আর শক্তির প্রয়োজন, সেটা তখনই অনুধাবন করা যায়।”

Tags: তানজিয়া জামান মিথিলাবাংলাদেশমডেললিড বিনোদনসিনেমা
Previous Post

ভালো গল্প মানুষ সবসময় গ্রহণ করে এই নাটকটি তার প্রমাণ

Next Post

মেজর সিনহা হত্যায় হাইকোর্টে দণ্ড বহালের রায় প্রকাশ

Next Post
তিনজন পুলিশ কর্মকর্তা ও একজন সাধারণ ব্যক্তি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মেজর সিনহা হত্যায় হাইকোর্টে দণ্ড বহালের রায় প্রকাশ

ইসরায়েল-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় ট্রাম্প ও পুতিন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় আবারও ইসরায়েলের হামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT