চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জাতীয় নাগরিক কমিটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:00 অপরাহ্ন 15, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
নির্বাচন নিয়ে আলোচনা করছে বিভিন্ন রাজনৈতিক নেতা ও কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জাতীয় নাগরিক কমিটি। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, অনেক দলই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলেছে। আমরাও মনে করি, লোকাল গভর্নমেন্ট ফাংশনাল করতে হবে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে এমন প্রস্তাব দেয়া হয়েছে। বৈঠক শেষে সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি স্পষ্ট করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

তিনি বলেন, আজকে সব দলের অংশগ্রহণে ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, এটা আমাদের দ্বিতীয় ইনিংস। আমরা এই দ্বিতীয় ইনিংসে অংশীজন হয়েছি। তিনি সবাইকে ধৈর্যধারণ করতে বলেছেন। আমরা বলেছি- একটি টেস্ট ম্যাচের মধ্যদিয়ে (স্থানীয় সরকার নির্বাচন) আমাদের যেতে হবে।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ধৈর্য ও সাহসিকতার পরিচয় দিয়ে দেশের ৫৩ বছরের অসমাপ্ত কাজগুলো সংস্কার কমিশনগুলোর ইফেক্টিভিটির মধ্যদিয়ে সমাপ্ত করতে হবে। অনেক দলই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলেছে। আমরাও মনে করি, লোকাল গভর্নমেন্ট ফাংশনাল করতে হবে।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, আওয়ামী লীগের যারা দোসর রয়েছে এবং আওয়ামী লীগের যারা এখনো স্থানীয় সরকারের জায়গাগুলোয় রয়েছে, তারা ফাংশনালিটি (ফ্যাসিবাদী কার্যকলাপ) বজায় রেখেছে। এজন্য লোকাল গভর্নমেন্টে (স্থানীয় সরকার) একটা টেস্টের মধ্যদিয়ে জাতীয় নির্বাচনে যেতে হবে। আমরা মনে করি, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য একটি নির্বাচনের প্রয়োজন।

Tags: জাতীয় নাগরিক কমিটি
Previous Post

অনুশীলন ম্যাচ থেকে মূল প্রস্তুতি নেবে বাংলাদেশ

Next Post

মারমোউসের ১৪ মিনিট, ম্যানসিটি ঝড়ে উড়ে গেল নিউক্যাসল

Next Post
ম্যানচেস্টার সিটি ফুটবল দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মারমোউসের ১৪ মিনিট, ম্যানসিটি ঝড়ে উড়ে গেল নিউক্যাসল

রিয়াল ও বার্সেলোনা দলের খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও পয়েন্ট হারাল রিয়াল, ভালো হল বার্সা-অ্যাটলেটিকোর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT