চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশীদের স্যাংশনে দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত নবগঠিত ‘জাতীয় জোট’

আকতার হোসেন by আকতার হোসেন
5:38 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
জাতীয় জোটের আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক নেতা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্তমান কমিশনের অধীনে নির্বাচন হলে আগামী দিনে দেশের বাকি সব অর্জন ধ্বংস হয়ে যাবে উল্লেখ করে ‘জাতীয় জোট’র আহ্বায়ক ‘বাংলাদেশ কংগ্রেস’র চেয়ারম্যান এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন বলেছেন, সরকারের ব্যর্থতায় দেশ এখন ব্যর্থ রাষ্ট্রের তালিকায় পড়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে। বিদেশীরা স্যংশন দিচ্ছে। এতে দেশের ভবিষ্যত নিয়ে আমরা দারুণভাবে শঙ্কিত। আগামী দিনে দেশ কোন দিকে যাবে সেটা কল্পনাও করতে ভয় হচ্ছে।

শনিবার ২৩ সেপ্টেম্বর সকালে ৬টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত নতুন ‘জাতীয় জোট’র আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নতুন এই রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় জোটের আহ্বায়ক ও নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল ‘বাংলাদেশ কংগ্রেস’র চেয়ারম্যান এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আগামী দিনে দেশকে রাজনৈতিক নেতৃত্বশূণ্য করার ষড়যন্ত্র হিসেবে নির্বাচন ব্যবস্থা ও সকল প্রকার রাজনৈতিক স্বাধীনতা ক্ষুন্ন করতেই বিগত দু’টি সংসদ নির্বাচনের নামে দেশের হাজার হাজার কোটি টাকা নষ্ট ও লুটপাট করা হয়েছে। এ অবস্থায় দেশকে ধ্বংসের হাত থেকে বাচাঁতে হলে বর্তমান নির্বাচন ব্যবস্থায় আমূল সংস্কার করতে হবে।

কাজী রেজাউল হোসেন বলেন, বর্তমান নির্বাচন ব্যবস্থায় সরকারের ইচ্ছার বাইরে কেউ নির্বাচিত হওয়ার সুযোগ নাই। এ অবস্থায় আগামী সংসদ নির্বাচনে হলে রাজনীতিতে কোনো ইতিবাচক পরিবর্তন হবে না। বরং বর্তমান কমিশনের অধীনে নির্বাচন হলে আগামী দিনে দেশের বাকি সব অর্জনও ধ্বংস হয়ে যাবে। তিনি বলেন, আমরা জোট করেছি নির্বাচনে যেতে। কিন্তু বর্তমান সরকার ও নির্বাচন ক্ষয়প্রাপ্ত নির্বাচন কমিশনের প্রতি সাধারন জনগনের ন্যুনতম আস্থা নাই। নির্বাচন ব্যবস্থা সংস্কার হলে জাতীয় জোট ৩০০ আসনে প্রার্থী দিবে।

জাতীয় জোট’র দলগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ কংগ্রেস, গণঅধিকার পার্টি-পিআরপি, বাংলাদেশ পিপলস পার্টি, বাংলাদেশ গ্রীন পার্টি, বাংলাদেশ সৎ-সংগ্রামী ভোটার পার্টি ও বাংলাদেশ বেকার সমাজ।

বাংলাদেশ কংগ্রেস’র মহাসচিব ও জাতীয় জোটের সদস্য সচিব এ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে জোট ঘোষণাকালে গণঅধিকার পার্টি-পিআরপি’র চেয়ারম্যান সরদার মো. আব্দুস সাত্তার, বাংলাদেশ বেকার সমাজের সভাপতি মো. হাসান, বাংলাদেশ পিপলস্ পার্টি’র চেয়ারম্যান মো. মোস্তফা কামাল বাদল, বাংলাদেশ গ্রীন পার্টি’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মনছুর আহমেদ ও বাংলাদেশ সৎ-সংগামী ভোটার পার্টি’র চেয়ারম্যান মো. মোবারক হোসেন বক্তব্য রাখেন।

এছাড়াও গণঅধিকার পার্টি-পিআরপি’র মহাসচিব ড. শরীফ সাকি, বাংলাদেশ বেকার সমাজের সাধারণ সম্পাদক মো. রাহাত চৌধুরী, বাংলাদেশ পিপলস্ পার্টি’র মহাসচিব মো. আমিনুল ইসলাম সুমন, বাংলাদেশ গ্রীন পার্টি’র মহাসচিব মো. মোস্তাকিম হোসাইন ও বাংলাদেশ সৎ-সংগামী ভোটার পার্টি’র মহাসচিব মো. নিজাম উদ্দিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

পরে জোটের আহ্বায়ক এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন নতুন জোটের আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠ করেন। এতে বেশ কিছু প্রস্তাবনা, ৬ দফা সুপারিশ ও নির্বাচনকালীন সরকারের প্রস্তাবনা তুলে ধরা হয়।

Tags: সম্মিলিত জাতীয় জোট’
Previous Post

সদ্য প্রয়াত কমরেড আজিম উদ্দিন মাস্টার স্মরণ

Next Post

স্বাধীনতা বিরোধীরা যেন কোন মতেই ক্ষমতা আসতে না পারে: রাষ্ট্রপতি

Next Post
রাষ্ট্রপতি ভাষণ দিচ্ছেন, সম্মেলনে অংশগ্রহণকারীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতা বিরোধীরা যেন কোন মতেই ক্ষমতা আসতে না পারে: রাষ্ট্রপতি

বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সোধিকে উইকেট উপহার দিল বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT