চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংস্কৃতি খাতকে উপেক্ষা করা হয়েছে: গোলাম কুদ্দুছ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:23 অপরাহ্ন 01, জুন 2023
in বিনোদন
A A
গোলাম কুদ্দুছ জাতীয় বাজেট ২০২৭-২৮ বিষয়ে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংস্কৃতি খাতে সরকারের প্রস্তাবিত বাজেট নিয়ে বিগত বছরগুলোর মতোই এবারও হতাশার কথা জানিয়েছেন সংস্কৃতি অঙ্গনের অভিভাবক সংগঠন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

বাজেট পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংস্কৃতি খাতে সরকারের প্রস্তাবিত বাজেটকে ‘হতাশার’ বলেও মন্তব্য করেন তিনি। যদিও এ বছর সংস্কৃতি খাতে প্রস্তাবিত বাজেটে গেল বছরের তুলনায় বরাদ্দ কিছুটা বেড়েছে।

প্রস্তাবিত জাতীয় বাজেটে সংস্কৃতি মন্ত্রণালয়কে ৬৯৯ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। যা গত অর্থবছরে এই খাতে প্রস্তাবিত বাজেটের তুলনায় ৬২ কোটি টাকা বেশি। গত অর্থবছরে এ খাতে প্রস্তাবিত বাজেট ছিলো ৬৩৭ কোটি টাকা।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ২০২৩-২৪ অর্থবছরের বাজেট বক্তব্যে এ তথ্য জানান।

গত বছরের তুলনায় এ বছর সংস্কৃতি খাতে বাজেট অল্প বাড়লেও চ্যানেল আই অনলাইনকে গোলাম কুদ্দুছ তার প্রতিক্রিয়ায় বলেন,‘সংস্কৃতি খাতে সরকারের প্রস্তাবিত এই বাজেটে বিগত বছরগুলোর মতো এবারও সংস্কৃতিকর্মীরা হতাশ হয়েছি। আমরা মনে করি, এই বাজেটে সংস্কৃতি খাতকে উপেক্ষা করা হয়েছে।’

তিনি আরও বলেন,‘আমরা সরকারের কাছে দাবি জানিয়ে এসেছি, সংস্কৃতির যে বিষয়গুলো বাস্তবায়ন না হলে মুক্তিযুদ্ধের চেতনা ক্ষতিগ্রস্ত হবে, অসাম্প্রদায়িক চেতনা ক্ষতিগ্রস্ত হবে, বাংলার সার্বজনিন সংস্কৃতি হুমকির মুখে পড়বে- তার জন্য সংস্কৃতি খাতকে উপেক্ষার কোনো সুযোগ নেই। অথচ তার প্রতিফলন আমরা প্রস্তাবিত বাজেটে পাইনি।’

কুদ্দুস বলেন, সমাজে সার্বিকভাবে যে অবক্ষয়ের চিত্র দেখতে পারছি, সেটা হয়েছে সংস্কৃতির বিপর্যয়ের কারণে। আমরা বিশ্বাস করি, প্রগতিশীল মনন গঠনে সংস্কৃতি খাতে সরকারের আরও বেশী মনোযোগী হওয়া উচিত ছিলো।

সংস্কৃতি খাতকে উপেক্ষায় করায় আগামি ৩ জুন বিকাল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশের ডাক দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের এই নেতা। সভায় সংস্কৃতি খাতের বাজেট নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানাবেন বলে জানান কুদ্দুছ।

Tags: গোলাম কুদ্দুছবাজেটলিড বিনোদনসম্মিলিত সাংস্কৃতিক জোটসংস্কৃতি
Previous Post

চোট নিয়ে মৌসুম শেষ করলেন রোনালদো

Next Post

যেসব পণ্যের দাম কমবে

Next Post
চ্যানেল আই অনলাইন: রেফ্রিজারেটর, মাংস, বল, লাইট, ওজন মাপার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যেসব পণ্যের দাম কমবে

ক্রিকেটার জেসিয়া ব্যাট হাতে ব্যাটিং করছেন, মোহামেডান দলের জন্য গুরুত্বপূর্ণ ইনিংস. Channel i News - চ্যানেল আই নিউজ

জেসিয়ার বিধ্বংসী সেঞ্চুরি জেতাল মোহামেডানকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT