চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: ২৭টি বিভাগে পুরস্কারের সংখ্যা ৩২টি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:12 অপরাহ্ন 31, অক্টোবর 2023
in বিনোদন
A A
বাংলাদেশি চলচ্চিত্র শিল্পীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

আনুষ্ঠানিকভাবে ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেছে তথ্যমন্ত্রণালয়। মঙ্গলবার বিকেলে প্রজ্ঞাপনটি প্রকাশ করে তথ্যমন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বিজয়ীদের নাম জানানো হয়।

এবছর আজীবন সম্মাননাসহ মোট ২৭টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছে, আর পুরস্কারের সংখ্যা ৩২টি।

‘আজীবন সম্মাননা’সহ বেশ ৫টি বিভাগে যুগ্মভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হচ্ছে। এ বছর আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা ও বীরমুক্তিযোদ্ধা খসরু এবং চিত্রনায়িকা রোজিনা।

এবারের আসরে যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে মুহাম্মদ কাইউমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ এবং রায়হান রাফীর ‘পরাণ’। ‘শিমু’র জন্য শ্রেষ্ঠ নির্মাতার পুরস্কার পাচ্ছেন রুবাইয়াত হোসেন।

অভিনয়ের জন্য সেরার পুরস্কার দেয়া হচ্ছেন তিনজনকে। ‘হাওয়া’র জন্য চঞ্চল চৌধুরী, ‘বিউটি সার্কাস’ এর জন্য জয়া আহসান এবং ‘শিমু’র জন্য অভিনেত্রী নিকিতা নন্দিনী শিমুকে।

‘পরাণ’ ছবিতে অভিনয়ের জন্য পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হয়েছেন নাসিরউদ্দিন খান, এবং ‘পাপ পুণ্য’র জন্য পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন গুণী অভিনেত্রী আফসানা মিমি। এছাড়া ‘দেশান্তর’ ছবির জন্য খল অভিনেতা নির্বাচিত হয়েছেন শুভাশীষ ভৌমিক এবং ‘অপারেশন সুন্দরবন’ এর জন্য কৌতুক অভিনেতা নির্বাচিত হয়েছে দীপু ইমাম।

শ্রেষ্ঠ কাহিনীকার বিভাগে ‍পুরস্কার যৌথভাবে ‘দামাল’ এবং ‘গলুই’ এর জন্য পুরস্কার পাচ্ছেন যথাক্রমে শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর এবং খোরশেদ আলম খসরু। শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের পুরস্কার পাচ্ছেন মুহাম্মদ কাইউম (কুড়া পক্ষীর শূন্যে উড়া), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক আসাদুজ্জামান (রোহিঙ্গা), শ্রেষ্ঠ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুজন মাহমুদ (শিমু)।

২৭টি বিভাগে ৩২টি পুরস্কারের পুর্ণাঙ্গ তালিকা:

Tags: আফসানা মিমিচঞ্চলজয়া আহসানজাতীয় চলচ্চিত্র পুরস্কারনাসিরউদ্দিন খানবিউটি সার্কাসমুহাম্মদ কাইউমরবিউল ইসলাম জীবনরুবাইয়াত হোসেনলিড বিনোদনশিমুসিনেমা
Previous Post

পাকিস্তানকে কেবল ২০৫ রানের লক্ষ্য দিতে পারল বাংলাদেশ

Next Post

মির্জা আব্বাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Next Post

মির্জা আব্বাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাংলাদেশ আওয়ামী লীগ ও নৌকা প্রতীকের প্রতীক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনের তফসিল পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT