চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৪ বছরে প্রথম ঘরের মাটিতে টেস্টে নেই লায়ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:40 অপরাহ্ন 04, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্টিভ স্মিথ মাঠে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অজি স্পিনার নাথান লায়নকে ছাড়াই ব্রিসবেনে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে নেমেছে অস্ট্রেলিয়া। ঘরের মাটিতে ২০১২ সালের পর প্রথমবার লাল বলের ম্যাচ থেকে বাদ পড়লেন ৫৬২ উইকেটের মালিক স্পিনার।

প্রথম টেস্টে জয় নিয়ে গ্যাবায় দিবারাত্রির দ্বিতীয় টেস্টে টসে হেরে বোলিং করছে অজিরা। ব্রিসবেন টেস্টে স্বাগতিকদের একাদশে লায়ন ছাড়া নেই নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সও। চোটে প্রথম টেস্টেও ছিলেন না তারকা পেসার।

স্বাগতিকরা কোন স্পিনার ছাড়াই দ্বিতীয় টেস্ট খেলতে নামাকে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে বোম্বশেল হিসেবে আখ্যা পেয়েছে। অন্যদিকে অজিদের টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হচ্ছেন লায়ন।

কিংবদন্তি প্রয়াত লেগ স্পিনার শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রার রয়েছে সবচেয়ে বেশি উইকেট। যারা এখন ক্রিকেট খেলছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট লায়নের।

অস্ট্রেলিয়ার সিদ্ধান্ত নিয়ে লায়ন বলেছেন, ‘এমন সিদ্ধান্তে কিছুটা হতাশ করেছে। বিশ্বাস করি সব কন্ডিশনেই আমার খেলার সক্ষমতা আছে। অজিদের হয়ে সবগুলো ম্যাচই খেলতে চাই।’

শেষবার লায়ন বাদ পড়েছিলেন ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতেই ওয়াকা টেস্টে। ৩৮ বর্ষী স্পিনার ঘরের মাটিতে টানা ৭১ টেস্ট খেলেছেন।

Tags: অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডগ্যাবাগ্লেন ম্যাকগ্রালায়নলিড স্পোর্টসশেন ওয়ার্ন
Previous Post

সবচেয়ে সুরক্ষিত গাড়ির একটি পুতিনের নিরাপত্তা বাহন ‘অরুস সেনাত’

Next Post

কিশোরগঞ্জে মাইক্রোবাস চাপায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

Next Post
কিশোরগঞ্জে মাইক্রোবাস চাপায় নিহত মাদ্রাসা শিক্ষক, ঘটনাস্থলে লোকজন. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে মাইক্রোবাস চাপায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

মাইলি ও তার প্রেমিক বাগদান সম্পন্ন করেছেন, ছবি দেখুন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন মাইলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT