চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামী প্রজন্মের আলোকিত ভবিষ্যতের জন্য নৌকায় ভোট চাইলেন নসরুল হামিদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:35 অপরাহ্ন 30, ডিসেম্বর 2023
in রাজনীতি
A A
নসরুল হামিদ নৌকা মার্কা প্রচারণায় বক্তা জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী প্রজন্মের জন্য আলোকিত ভবিষ্যত ও সুখি-সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাইলে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নসরুল হামিদ।

শনিবার কোন্ডা ইউনিয়নের পানগাঁওয়ে আয়োজিত নির্বাচনী সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন: বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় থাকে তখন প্রকৃত উন্নয়ন হয়। প্রত্যেকটা মানুষের ভালো থাকার সুযোগ তৈরি হয়। বিগত দিনে যারা সরকার পরিচালনায় ছিল, তারা দেশের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নে কোন কাজ করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছরে কেরাণীগঞ্জের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। রাস্তাঘাটের যেমন উন্নয়ন হয়েছে- তেমনি মানুষের নিরাপত্তা ও জীবন যাত্রার মান বেড়েছে, শিক্ষা ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়ন হয়েছে।

কেরাণীগঞ্জ তার অন্ধকার যুগ ফেলে এসেছে মন্তব্য করে তিনি বলেন: একটা সময় ছিলো যখন অনেকে কেরানীগঞ্জকে বলতো, ‘বাতির নিচে অন্ধকার’। সেদিনের পরিসমাপ্তি হয়েছে। এখন কেরাণীগঞ্জের মানুষ গর্ব করে বলতে পারে- ঢাকায় যে সুযোগ-সুবিধা আছে, আমরাও সেই সুযোগ-সুবিধা ভোগ করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই এলাকায় যে উন্নয়ন হয়েছে তা দিয়ে মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন করতে পেরেছে।

কেরাণীগঞ্জের উন্নয়নের চিত্র তুলে ধরে এসময় ঢাকা-৩ আসনের নৌকার এ মাঝি বলেন: কেরাণীগঞ্জে বাংলাদেশে প্রথম বারের মতো ইউনিয়ন পর্যায়ে ১১০০ কোটি টাকা ব্যয়ে ফোর লাইনের রাস্তা হচ্ছে। এখানে পাঁচটি রাস্তার কাজ চলমান রয়েছে। সেগুলো সম্পন্ন হলে অন্যান্য জেলা, শহর এমনকী ঢাকার মত সুযোগ সুবিধা এখানে তৈরি হবে।

এছাড়া কেরাণীগঞ্জে ২০০ বেডের সরকারি হাসপাতাল, অটিজম চিকিৎসা কেন্দ্র, নতুন নতুন খেলার মাঠ-পার্ক-বিনোদন কেন্দ্র নির্মাণের প্রতিশ্রুতির কথা উঠে আসে নসরুল হামিদের কণ্ঠে। তরুণদের জন্য আইসিটি বিষয়ক প্রশিক্ষণ ও কর্মমুখী বিভিন্ন কর্মশালা আয়োজনের কথা বলেন তিনি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরাণীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, কোন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাফর ইকবাল বাপ্পি, সাধারণ সম্পাদক ইমরাজ হোসেন সোহাগসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

Tags: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচননসরুল হামিদ
Previous Post

লঙ্কানদের নেতৃত্বে পরিবর্তন

Next Post

‘কৌন বানেগা ক্রোড়পতি’র মঞ্চে কেন কাঁদলেন অমিতাভ?

Next Post
অমিতাভ বচ্চন কাঁদছেন, 'কৌন বানেগা ক্রোড়পতি' মঞ্চে আবেগপ্রবণ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কৌন বানেগা ক্রোড়পতি’র মঞ্চে কেন কাঁদলেন অমিতাভ?

নগরীতে থার্টিফার্স্ট নাইটের আতশবাজি ও আলোর ঝলক. Channel i News - চ্যানেল আই নিউজ

থার্টিফার্স্ট নাইটে রাজধানীতে যেসব সড়ক বন্ধ থাকবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT