চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মুজিব’ দেখে যে দুর্ভাগ্যের কথা বললেন নাসিরউদ্দিন শাহ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:22 অপরাহ্ন 26, অক্টোবর 2023
in বিনোদন
A A
নাসিরউদ্দিন শাহ ও অন্য একজনের হাস্যোজ্জ্বল মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবার সন্ধ্যায় ভারতীয় সিনেমার জাতীয় জাদুঘর মুম্বাইয়ের থিয়েটার হল রুমে হয়ে গেল ‘মুজিব: একটি জাতির রূপকার’ এর বিশেষ প্রদর্শনী। যেখানে নির্মাতা শ্যাম বেনেগাল, ছবির মূখ্য অভিনেতা আরিফিন শুভ সহ ছবির অন্যান্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

বিশেষ এই প্রদর্শনীতে ‘মুজিব’ দেখতে এদিন উপস্থিত হয়েছিলেন বলিউডের কিংবদন্তী অভিনেতা নাসিরউদ্দিন শাহ, অদিতি রায় হায়দরি, সিদ্ধার্থ, দিব্যা দত্ত, রাহুল ভাট, শ্রেয়া ঘোষাল, শান্তুনু মৈত্র সহ বহু পরিচিত মুখ।

নেতৃত্বের প্রতীক বঙ্গবন্ধুর ছবি সহ মুজিব সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ মুম্বাইয়ে অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের বরাতে জানা গেছে, মুজিব এর বিশেষ এই প্রদর্শনীতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ভারতের চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের দুই ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন ও প্রতুল কুমার।

বৃহৎ হলে দর্শকদের ভিড়, সিনেমা দেখার জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ সিনেমাটি দেখার পর প্রত্যেকেই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ‘মুজিব’ এর প্রশংসা করেন। অভিনেতা নাসির উদ্দিন শাহ তো রীতিমত আফসোস করেন!

শ্যাম বেনেগালের বহু কালজয়ী ছবিতে অভিনয় করেছেন নাসির উদ্দিন শাহ। বহুদিন পর নিজের প্রিয় নির্মাতার ছবির বিশেষ প্রদর্শনীতে এসে তাই কিছুটা মজা করতেও ছাড়লেন না।

নাসিরউদ্দিন শাহসহ চারজনের হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ নাসিরউদ্দিন শাহ বলেন,“শ্যাম বেনেগাল সাহেবের খুব কম সিনেমাই আছে, যেগুলোতে আমি নেই। দুর্ভাগ্যবশত এই সিনেমাতে (মুজিব) আমি নেই, কেননা এটি বাংলা ভাষায় তৈরি হয়েছে।”

এসময় তিনি আরও বলেন, “বাংলাদেশ-ভারতের মধ্যে সবসময় বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ছিলো। এটা খুবই ভালো যে মুজিবুর রহমান সাহেবের জীবনকে সত্যিকার অর্থে তুলে ধরে একটি চলচ্চিত্র নির্মিত হয়েছে।”

এসময় আরিফিন শুভকে বঙ্গবন্ধু চরিত্রে দারুণ অভিনয়ের জন্য প্রশংসা করেন তিনি।

নেতৃত্বের সঙ্গে সাংবাদিকদের সাক্ষাৎ, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ গেল ১৩ অক্টোবর বাংলাদেশের প্রায় ১৬১টির মতো প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘মুজিব’। বাংলাদেশ-ভারতের যৌথপ্রযোজনায় নির্মিত তারকাবহুল এই সিনেমাটি শুক্রবার (২৭ অক্টোবর) মুক্তি পাচ্ছে ভারতে। – সিনেব্লিজ.ইন

 

ঢাকা/এমটিএল

Tags: আরিফিন শুভদিব্যা দত্তনাসিরউদ্দিন শাহমুজিবমুজিব: একটি জাতির রূপকারমুম্বাইরাহুল ভাটলিড বিনোদনশ্যাম বেনেগালশ্রেয়া ঘোষালসিদ্ধার্থসিনেমা
Previous Post

তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে ‘পরিষ্কার’ যে বার্তা দিলেন আইনমন্ত্রী

Next Post

আট বছরের মধ্যে সেরা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ফুটবল দল মাঠে প্রস্তুত, খেলোয়াড়রা একত্রে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

আট বছরের মধ্যে সেরা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ

বিশ্ব এইডস দিবস ২০২৩ উপলক্ষে সচেতনতামূলক পোস্টার, যেখানে নারীরা সচেতনতা ও প্রতিরোধের বার্তা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার সাহসী সিদ্ধান্ত: জরায়ুমুখ ক্যানসার নির্মূল হবে টিকায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT