চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামায়াতের ইফতারে মুখোমুখি মির্জা আব্বাস ও নাসিরুদ্দিন পাটওয়ারী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:44 অপরাহ্ন 28, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, রাজনীতি
A A

জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন এনসিপির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী। কথা বলেছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের সঙ্গেও।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীতে ওই ইফতার মাহফিলে শীর্ষ নেতাদের সঙ্গে কী কথা হয়েছে, তা ফেসবুকে জানিয়েছেন এনসিপি নেতা।

নাসিরুদ্দিন পাটওয়ারীর ফেসবুকে লিখেছেন, জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে সব রাজনৈতিক দলের শীর্ষ নেতা, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, ইফতার পরিবেশনকারী কর্মী এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের সঙ্গে মুসাফাহ করার চেষ্টা করেছি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বিষয়ে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বললাম, “বাসার বুয়া প্রতিদিন ফ্যামিলি কার্ড চায়। এটা নির্বাচনে জেতার ভালো কৌশল ছিলো।” তিনি বললেন, “এটা শুরু করেছি, খুব শিগগিরই সারা বাংলাদেশে চালু হবে।”

জামায়াতের আমিরের সঙ্গে কী কথা, তা নিয়ে নাসিরুদ্দিন পাটওয়ারী লিখেছেন, জামায়াতে ইসলামীর আমীরকে বললাম, “আমার জন্য দোয়া করবেন।” তিনি বললেন, “ তোমার জন্য দোয়া ও দাওয়াহ দুইটাই রইলো।”

তিনি কথা বলেছেন বিএনপির সিনিয়র নেতা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মঈন খানের সঙ্গেও। আর বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের সঙ্গে তার কথা হয়েছে দুই দফা।

এ বিষয়ে তিনি লিখেছেন, এ সময় আব্বাস ভাইকেও বললাম, “ছোট ভাইয়ের সাথে এগুলো না করলেও পারতেন,” এবং তাকে আমার বাসায় ইফতারের দাওয়াত দিলাম। ইফতার শেষে একই টেবিলে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতৃবৃন্দের কাছ থেকে বিদায় নেওয়ার সময় আবারও আব্বাস ভাই বললেন, “দুষ্টুমি করবা না।” জবাবে বললাম, “ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিলেও পারতেন।”

শহীদ ওসমান হাদীর বিচার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মুখোমুখি হয়েছেন এনসিপি নেতা। এ বিষয়ে নাসিরুদ্দিন পাটওয়ারী লিখেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাইকে বললাম, “শহীদ ওসমান হাদী ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার দ্রুত করবেন।” তিনি বললেন, “সঠিক বিচার নিশ্চিত করতে সময় লাগবে।”

জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও দেশের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tags: নাসিরুদ্দিন পাটওয়ারীমির্জা আব্বাস
Previous Post

স্কুলশিক্ষিকার হাত-পা বাঁধা ও গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার

Next Post

হাবিবুর রহমান হাবিবের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত

Next Post
ছবি: সংগৃহীত

হাবিবুর রহমান হাবিবের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত

ঈদের পরে ফুটপাত দখলমুক্তে ব্যবস্থা নেবে সিটি কর্পোরেশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT