চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেকুয়ায় দা বাহিনীর প্রধান নাছিরকে কুপিয়ে হত্যা

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
12:30 অপরাহ্ন 31, অক্টোবর 2022
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
নিহত নাছিরের ছবি, পেকুয়ায় দা বাহিনীর প্রধান নিহত. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের পেকুয়ার টৈটং ইউনিয়নের পন্ডিত পাড়ায় বাজার থেকে বাড়ী ফেরার পথে ৫/৬জনের একদল দুর্বৃত্ত ধারালো দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে মোঃ নাছির উদ্দিন (৪৮) নামের এক ব্যক্তিকে হত্যা করেছে।

রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত মোঃ নাছির উদ্দিন টৈটং ইউনিয়নের পন্ডিত পাড়ার আবুল হোছাইনের পুত্র। টৈটং ২নং ওয়ার্ড়ের ইউপি সদস্য আবুল কালাম এ ঘটনা নিশ্চিত করেছেন।

কথিত এই দা বাহিনীর প্রধান অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেও শেষ পর্যন্ত দায়ের কুপে নিহত হওয়ায় এলাকায় আবারও আতংক দেখা দিয়েছে।

এলাকাবাসী জানায়, মোঃ নাছির উদ্দিন পেকুয়ার টৈটংয়ে বহুল আলোচিত সন্ত্রাসী বাহিনী ‘দা বাহিনী’র প্রধান ছিলেন। কথিত দা বাহিনী ওই এলাকায় পাহাড়ী বনভূমির জমি দখল বেদখল, চাঁদাবাজি, অবৈধভাবে বালু উত্তোলন সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। সম্প্রতি নাছির উদ্দিন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অস্ত্র জমা দিয়ে জেল খেটে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। কিছুদিন আগে তিনি জামিনে বেরিয়ে আসেন। সেই দা বাহিনীর প্রধান মোঃ নাছির উদ্দিন রবিবার রাত ১১টার দিকে টৈটং বাজার থেকে বাজারের পশ্চিম পাশে বাড়ীতে ফেরার পথে ৫/৬জনের একদল দুর্ববৃত্তের দায়ের কোপে গুরুতর আহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান তাকে চট্টগ্রাম মেড়িকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মোঃ নাছির উদ্দিন মারা যায়। এলাকাবাসী সন্দেহ করছেন চাচাতো ভাইয়েরা মোঃ নাছির উদ্দিনের হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফরহাদ আলী জানান, ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। কিন্তু দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এই ঘটনায় এখনও কেউ মামলা দেয়নি।

Tags: কুপিয়ে হত্যা
Previous Post

তিন বছর পরে ভারত ফিরছেন প্রিয়াঙ্কা

Next Post

সিলেটে সাংবাদিক ফতেহ হত‍্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

Next Post
সিলেটের মহনপুর দাখিল মাদ্রাসা ভবনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটে সাংবাদিক ফতেহ হত‍্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

কলকাতায় বাংলাদেশের সিনেমা নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতায় সাড়া ফেলছে বাংলাদেশের সিনেমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT