চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীর্ঘ বিরতির পর নার্গিস খানমের কণ্ঠে প্রেম-অভিমানের ‘ভুল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:52 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

সাউন্ডের ব্যানারে প্রথম অ্যালবাম ‘নিশ্চুপ রুপালী রাতে’, ‘মেহেদী রাত’, সঙ্গীতার ব্যানারে ‘রাধা’, ‘তোর এক লা পথে’, ‘দিওয়ানা’ গানগুলো নিজের স্বতন্ত্র গায়কী জানান দিয়েছিলেন নার্গিস খানম। কাভার সং ‘পিরিত রতন’, ‘এই যে দুনিয়ায়’, নীলা বালি’ ,‘খাঁজা তোমার প্রেমে’ দিয়ে সংগীতপ্রেমীদের নজর কেড়েছেন।

এরপর গানকেই জীবনের প্রধান অনুষঙ্গ হিসেবে বেছে নিয়ে দেশ-বিদেশে নিয়মিত স্টেজ শো, টিভি শোসহ অনেক গানই উপহার দিয়েছেন নার্গিস এ খানম। মাঝে পারিবারিক কারণে বিরতির পর আবারও নতুন উদ্যমে সংগীতে সক্রিয় হয়েছেন এই গায়িকা।

তারই ধারাবাহিকতায় কণ্ঠশিল্পী নার্গিস এ খানমের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ভয়েস অফ নার্গিস’ থেকে প্রকাশ করলেন নতুন একটি স্যাড রোমান্টিক গান ‘ভুল’।

গানটির কথা লিখেছেন, কাজল শেখ আর সুর- সংগীত করেছেন ইফতেখারুল লেনিন। প্রেম, অভিমান এবং সম্পর্কের সূক্ষ্ম আবেগকে প্রাধান্য দিয়ে গানটির ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্ৰ ঘোষ ইমন। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন দেব ও রিসা।পাশাপাশি ভিডিওতে উপস্থিত আছেন নার্গিস খানমও।

নার্গিস খানম বলেন, ‘‘দীর্ঘদিন পর নতুন মৌলিক গানের কাজ করলাম। সেই সঙ্গে নতুন সময়কে মাথায় রেখে নিজের নামে ‘ভয়েস অফ নার্গিস’ একটি চ্যানেলও ওপেন করেছি। এখন থেকে স্রোতারা আমার সব নতুন গানগুলো এই চ্যানেল থেকে শুনতে পারবেন।

চলার পথে মানুষের জীবনে নানা ভুল হয়। কিন্তু কখনো কখনো সেই ভুলগুলোই প্রশ্নের জন্ম দেয়। ‘ভুল’ গানটিতে সেই অনুভূতিরই প্রতিফলন ঘটেছে। গানটির কথা আমার খুব ভালো লেগেছে। চেষ্টা করেছি সুরের সঙ্গে গায়কীতেও সেই আবেগটুকু তুলে ধরতে। দীর্ঘদিন পর এমন একটি কাজ নিয়ে শ্রোতাদের সামনে আসছি, তাই স্বাভাবিকভাবেই কিছুটা উচ্ছ্বাস কাজ করছে। আশা করি গানটি সবার ভালো লাগবে।

শুক্রবার ( ১১ সেপ্টেম্বর) দুপুরে ‘ভয়েস অফ নার্গিস’ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মেও গানটি অবমুক্ত হয়েছে।

Previous Post

হামে আরও ৩ শিশুর মৃত্যু

Next Post

তুমুল আড্ডাবাজ প্রাণ ছড়ানো একজন আমীরুল ইসলাম

Next Post

তুমুল আড্ডাবাজ প্রাণ ছড়ানো একজন আমীরুল ইসলাম

আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল বা ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT