চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গল গ্রহের মাটিতে রহস্যময় গর্তের সন্ধান পেয়েছে নাসা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:30 অপরাহ্ন 16, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মঙ্গলগ্রহে রহস্যময় কিছু গর্তের সন্ধান পেয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার রোভার কিউরিওসিটি। গেইল ক্রেটারের ভেতরে মাউন্ট শার্পের ‘ভ্যালে গ্র্যান্ডে’ উপত্যকা দিয়ে যাওয়ার সময় গর্তগুলোর ছবি ধারণ করে রোভারটি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নাসা জানিয়েছে, মঙ্গলের ধুলোময় পৃষ্ঠের মধ্যে গর্তগুলো স্পষ্টভাবে দেখা গেছে। তবে এগুলো সাধারণ উল্কাপিণ্ডের আঘাতে তৈরি গর্তের মতো নয়। গর্তগুলো তুলনামূলকভাবে প্রশস্ত ও অগভীর। ভেতরে আগে কোনো বস্তু ছিল, এমন দৃশ্যমান চিহ্নও পাওয়া যায়নি।

নাসার বিজ্ঞানী ও মার্স হ্যান্ড লেন্স ইমেজার (এমএএইচএলআই)-এর ডেপুটি প্রিন্সিপাল ইনভেস্টিগেটর মিশেল মিনিত্তি এক ব্লগ পোস্টে বলেন, মঙ্গলের পৃষ্ঠে এ ধরনের গর্ত একেবারে অস্বাভাবিক নয়। তবে এবারের গর্তগুলো আগে দেখা গর্তগুলোর তুলনায় অনেক বেশি প্রশস্ত ও অগভীর।

তিনি বলেন, মঙ্গলের পৃষ্ঠে কিউরিওসিটির ১৪ বছর কাটানোর পরও গ্রহটি বিজ্ঞানীদের চমকে দিয়ে চলেছে।

গর্তগুলোর ব্যাস প্রায় ১ সেন্টিমিটার। কিউরিওসিটি গত ১৯ আগস্ট ইউটিসি সময় সকাল ৭টা ৫৯ মিনিট ২১ সেকেন্ডে এগুলোর ছবি ধারণ করে।

গর্তগুলোর আকৃতি ও গভীরতা বিস্তারিতভাবে বোঝার জন্য রোভারের রোবটিক বাহুতে থাকা এমএএইচএলআই ক্যামেরা দিয়ে কাছ থেকে রঙিন ছবি তোলা হয়। পাশাপাশি মাস্টক্যাম ক্যামেরায় আশপাশের এলাকার একাধিক ছবি ধারণ করা হয়। এসব ছবি একত্র করে বিজ্ঞানীরা গর্তগুলোর ত্রিমাত্রিক মডেল তৈরি করেন।

মিনিত্তির মতে, মাউন্ট শার্পের এই অংশের শিলাস্তরের গঠন বোঝার ক্ষেত্রে গর্তগুলো নতুন একটি ধাঁধা তৈরি করেছে। বাইরে থেকে সাধারণ মনে হলেও ওই এলাকার শিলাস্তরের গঠন মোটেও একঘেয়ে নয়।

কিউরিওসিটির মাস্টক্যাম ও কেমক্যাম যন্ত্রে অল্প দূরত্বের মধ্যেই শিলাস্তরের গঠন ও আকৃতিতে উল্লেখযোগ্য পরিবর্তন ধরা পড়েছে। বিজ্ঞানীদের ধারণা, পাশাপাশি থাকা এসব স্তরের পার্থক্য মঙ্গলের অতীত পরিবেশ এবং পলি জমার পরিস্থিতিতে পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে।

এ ছাড়া কেমক্যাম, এমএএইচএলআই ও এপিএক্সএস যন্ত্র দিয়ে ধূসর ও খসখসে কিছু শক্ত স্তরও বিশ্লেষণ করা হয়েছে। এগুলো আশপাশের মূল শিলার তুলনায় আলাদা এবং ভিন্ন রাসায়নিক গঠনের ইঙ্গিত দিতে পারে।

কিউরিওসিটি ওই এলাকায় ছড়িয়ে থাকা ছোট ধূসর পাথরও পরীক্ষা করছে। এসব পাথরের উৎস এবং কীভাবে সেগুলো সেখানে ছড়িয়ে পড়েছে, তা বোঝার চেষ্টা করছেন বিজ্ঞানীরা।

Tags: নাসামঙ্গলগ্রহসন্ধান
Previous Post

কানাডার ফেডারেল সরকারি কর্মী কমেছে ২৩ হাজারের বেশি

Next Post

বাস দুর্ঘটনার খবর সরাসরি সম্প্রচারের সময় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

Next Post
ছবি: সংগৃহীত।

বাস দুর্ঘটনার খবর সরাসরি সম্প্রচারের সময় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

‘সকাল-সন্ধ্যা কাজ করছেন প্রধানমন্ত্রী, ফল পেতে সময় লাগবে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT