যান্ত্রিক ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নতুন চন্দ্রাভিযানের অংশ স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) নামে একটি রকেট উৎক্ষেপণ বাতিল করা হয়েছে।
সোমবার এসএলএস উৎক্ষেপণ বাতিলের তথ্য জানিয়েছে বিবিসি। ২ সেপ্টেম্বর উৎক্ষেপণের নতুন তারিখ নির্ধারিত হয়েছে।
চাঁদে মানবজাতির অবতরণের ৫০ বছর পূর্তিতে আবারও চাঁদে যাওয়ার প্রকল্পটির নাম ‘আর্টেমিস’।
ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এসএলএস রকেটটি উৎক্ষেপণ করার কথা ছিল









