চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে একজন নিহত

সুমন রয় by সুমন রয়
8:48 অপরাহ্ন 13, জুলাই 2022
in - সেমি লিড, জনপদ, নরসিংদী
A A
নরসিংদীতে পুলিশ স্টেশন, সংঘর্ষের খবরের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীর রায়পুরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাবেক ও বর্তমান ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে মাথায় টেঁটাবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় টেঁটাবিদ্ধ হয়ে আরও আহত হয়েছেন অন্তত ২০ জন।

বুধবার দুপুরে উপজেলার চরাঞ্চল শ্রীনগর ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম মো. মফিজ উদ্দিন (৫৫)। তিনি রায়পুরার চরাঞ্চল শ্রীনগর ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে। তিনি স্থানীয় সাবেক ইউপি সদস্য শাহ আলমের সমর্থক ছিলেন।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান ইউপি সদস্য আবদুল খালেক ও সাবেক ইউপি সদস্য শাহ আলমের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলছে। তাদের দ্বন্দ্বের জের ধরেই এই সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটেছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, আজ সকালে গজারিয়াকান্দি গ্রামের একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন দুই পক্ষের কয়েকজন সমর্থক। এ সময় আবদুল খালেক ও শাহ আলমকে নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে পড়েন। তাদের এই কথা কাটাকাটি পরে হাতাহাতিতে রূপ নেয়। ওই সময় তারা উত্তেজিত অবস্থায় ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে দুই পক্ষের সমর্থকরা সংগঠিত হয়ে টেঁটা-বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দুই পক্ষের অন্তত ২০ জন টেঁটাবিদ্ধ হন। তাদের মধ্যে কেউ মাথায়, কেউ হাতে, কেউ পায়ে, কেউ বুকে, কেউ পেটে টেঁটাবিদ্ধ হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মফিজ উদ্দিনের মৃত্যু হয়।

রায়পুরা থানার পরিদর্শক (অপারেশন্স) আতাউর রহমান জানান, দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। টেঁটাবিদ্ধ আহত ব্যক্তিদের রায়পুরা ও নরসিংদীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

Tags: নরসিংদী
Previous Post

রাজশাহীতে অধ্যক্ষকে মারধর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি গঠন

Next Post

উইন্ডিজকে আবারও চেপে ধরেছেন নাসুমরা

Next Post
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উইন্ডিজকে আবারও চেপে ধরেছেন নাসুমরা

অসুস্থ ব্যক্তি হাসপাতালে শয্যাশায়ী, চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

দরবারে মাদক সেবনে বাধা দেয়ায় ‘পীরের’ চুল-দাড়ি কাটা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT