চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটকীয়ভাবে কাতার বিমানবন্দর থেকে ফিরিয়ে হত্যাকাণ্ডের আসামি গ্রেপ্তার

সুমন রয় by সুমন রয়
2:21 অপরাহ্ন 01, জুন 2024
in - সেমি লিড, জনপদ, নরসিংদী
A A
নিহত ব্যক্তির হত্যাকাণ্ডের আসামি গ্রেপ্তার, পুলিশ ও স্বজনরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান হত্যাকাণ্ডের প্রধান আসামি রাসেল মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাতার বিমানবন্দর থেকে নাটকীয়ভাবে তাকে ফিরিয়ে গ্রেপ্তার করা হয়। এই নিয়ে হত্যাকাণ্ডের ৭২ ঘন্টার মধ্যে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১ জুন) সকাল সাড়ে ১০টায় নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। গ্রেপ্তারকৃত রাসেল মাহমুদ (৪৫) নরসিংদীর মাধবদীর পৌলানপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, আলোচিত মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান হত্যাকাণ্ডের প্রধান আসামি রাসেল মাহমুদ গত বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কাতার এয়ারলাইন্সে করে কাতার হয়ে সাউথ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেয়। খবর পেয়ে পুলিশ সুপারের নির্দেশে মাধবদী থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি যৌথ টিম ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়।

পুলিশ আরও জানায়, জেলা পুলিশের ওই যৌথ টিম যখন বিমান বন্দরে পৌঁছান, তখন রাসেলকে বহনকারী কাতার এয়ারলাইন্স এর বিমানটি রানওয়েতে অবস্থান করছিল। এর একটু পরেই বিমানটি কাতারের রাজধানী দোহারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরবর্তীতে পুলিশ সুপার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ইমিগ্রেশন পুলিশের সাথে রাসেলের তথ্যসমূহ নিয়ে যোগাযোগ করে তাকে ফেরত আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে পুলিশ বলে,  পরে ঢাকার ইমিগ্রেশন পুলিশ কাতার ইমিগ্রেশন পুলিশের সাথে যোগাযোগ করলে আসামি রাসেল মাহমুদ কাতার বিমান বন্দরে পৌঁছানোর সাথে সাথেই তাকে কাতার ইমিগ্রেশন পুলিশ ১২ ঘন্টা আটকিয়ে রেখে ফিরতি ফ্লাইটে বাংলাদেশে পাঠায়। ফিরতি ফ্লাইটে রাসেল মাহমুদ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে ঢাকা ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে শুক্রবার ভোর ৪টার দিকে নরসিংদী জেলা পুলিশের কাছে হস্তান্তর করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ফজল-ই খুদা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহীদুল ইসলাম সোহাগ, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার ও মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আজিজ হাওলাদার প্রমুখ।

গত মঙ্গলবার রাত ১২টার দিকে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন মেহেরপাড়া ইউনিয়নের ভগিরথপুর এলাকায় মাহবুবুল হাসানকে (৪০) কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় আহত হয় আরও দুইজন।

Tags: আসামি গ্রেপ্তারনরসিংদীহত্যাকাণ্ড
Previous Post

গাজায় যুদ্ধবিরতিতে মার্কিন প্রেসিডেন্টের তিন প্রস্তাব

Next Post

সব মাধ্যমেই অপ্রতিরোধ্য চঞ্চল

Next Post
চঞ্চল চৌধুরীসহ অন্যান্য শিল্পীদের ছবি, সব মাধ্যমেই অপ্রতিরোধ্য চঞ্চল. Channel i News - চ্যানেল আই নিউজ

সব মাধ্যমেই অপ্রতিরোধ্য চঞ্চল

ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশজুড়ে চলছে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT