চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রেপ্তার হওয়া সেই বোনের সঙ্গে সম্পর্ক নেই নার্গিসের?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:51 অপরাহ্ন 03, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
দুটি নারীর ছবি, একজন গা dark ় পোশাক পরা, অন্যজন হালকা পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতারাতি আলোচনার কেন্দ্রে অভিনেত্রী নার্গিস ফাখরির বোন আলিয়া ফাখরি। প্রাক্তন প্রেমিক ও তার বর্তমান প্রেমিকাকে পুড়িয়ে মেরে ফেলার অভিযোগ তার বিরুদ্ধে।

যে ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিনেত্রীর বোনকে। যেহেতু বোন নার্গিস খ্যাতনামা অভিনেত্রী, সেই কারণে বোনের নামে এমন অভিযোগে বার বার উঠে এসেছে তার প্রসঙ্গও। যদিও এই বিষয়ে এখনও কোন বিবৃতি দেননি ‘রকস্টার’ খ্যাত অভিনেত্রী।

তবু তার ঘনিষ্ঠ মহলের দাবি, নার্গিসের সঙ্গে তার একমাত্র বোনের নাকি গত ২০ বছর ধরে যোগাযোগ নেই। এতটাই ছাড়াছাড়ি তাদের, তিনি নিজেও নাকি বোনের গ্রেপ্তারির ঘটনা বাকিদের মতো খবর দেখেই জানতে পারেন।

জানা গেছে, বছর ৪৩ এর আলিয়া আমেরিকার বাসিন্দা। নিউ ইয়র্কের কুইনস এলাকাতেই তার জন্ম। সেখানেই থাকতেন তিনি। ৮ বছরের ছোট এডওয়ার্ড জ্যাকবস নামে এক তরুণের সঙ্গে দীর্ঘ দিন ধরেই সম্পর্ক ছিল আলিয়ার। বছর খানেক আগে সেই সম্পর্ক ভেঙে গেছে। কিন্তু বিষয়টি মেনে নিতে পারছিলেন না আলিয়া। প্রাক্তন প্রেমিক নতুন করে সম্পর্কে জড়িয়েছেন জেনেই প্রতিশোধ নিতে বদ্ধপরিকর হয়ে ওঠেন আলিয়া।

এদিকে আলিয়ার মা মেরি মেয়ের বিরুদ্ধে ওঠা খুনের অভিযোগ মানতে নারাজ। তার দাবি, আলিয়া খুবই ভালো মানুষ, সকলের যত্ন নেন, সাহায্য করেন, তিনি এমন কোনও অপরাধ করতে পারেন না। তবে বোনের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ নিয়ে মুখ খোলেননি নার্গিস ফাখরি।

প্রসঙ্গত, গত ২ নভেম্বর জ্যাকবসের বাড়িতে আগুন লেগে যায়। সে সময় ওই বাড়িতে ছিলেন তার বর্তমান প্রেমিকা আনাস্তাসিয়া ইত্তিয়েনের (৩৩) ও। সেদিন সকালে প্রেমিকের বাড়ি গিয়ে চিৎকার করতে থাকেন আলিয়া। বলেন, ‘‘আজ তোমাকে মরতেই হবে।” তার পরই বাড়িতে আগুন লাগে। সেই আগুনে পুড়ে মারা যান আলিয়ার প্রাক্তন প্রেমিক ও তার বর্তমান প্রেমিকা। তবে জ্যাকবসের মায়ের দাবি, “নিহত আনাস্তাসিয়া ইত্তিয়েনের সঙ্গে তার ছেলের কোনও প্রেম ছিল না, তারা শুধুই বন্ধু ছিল।” -হিন্দুস্থান টাইমস

Tags: আলিয়া ফাখরিনার্গিস ফাখরিবোন
Previous Post

শ্রীলঙ্কার কাছে হেরে রানার্সআপ সেমি নিশ্চিত করা বাংলাদেশ

Next Post

শেরপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু 

Next Post
সড়ক দুর্ঘটনা সতর্কতা চিহ্ন ও ট্রাফিক কনসার্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু 

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

আমরা এখন ব্যবসার জন্য প্রস্তুত: প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT