চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝাড়খণ্ড সরকার বাংলাদেশের অনুপ্রবেশকারীদের সমর্থক: নরেন্দ্র মোদি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:13 অপরাহ্ন 05, নভেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নরেন্দ্র মোদি ভাষণ দিচ্ছেন, পটভূমিতে বিজেপির লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস এবং আরজেডির জোট সরকার বাংলাদেশের অনুপ্রবেশকারীদের সমর্থক। এই দলগুলো রাজ্যের সামাজিক সম্প্রীতি নষ্ট করছে। তারা অনুপ্রবেশকারীদের সমর্থক। বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ভোট পেতে, তারা ঝাড়খণ্ড জুড়ে তাদের (বাংলাদেশিদের) বসতি স্থাপন করছে।

এনডিটিভি জানিয়েছে, সোমবার ৪ নভেম্বর ঝাড়খন্ডের এক জনসভায় নরেন্দ্র মোদি রাজ্যটির ক্ষমতাসীন ঝাড়খন্ড জনমুক্তি মোর্চার (জেএমএম) নেতৃত্বাধীন সরকারকে অনুপ্রবেশকারীদের দোসর বলেছেন। নরেন্দ্র মোদি বলেন, ঝাড়খন্ডে ক্ষমতাসীন জোটের নেতাদের কেলেঙ্কারি এখন এক শিল্পে পরিণত হয়েছে এবং দুর্নীতি ঝাড়খন্ডকে উইপোকার মতো গ্রাস করেছে।

ঝাড়খণ্ডের গিরিডির একটি স্কুলে একজন মুসলিম শিক্ষকের সরস্বতীর প্রার্থনা বন্ধ করে দেওয়ার অভিযোগে তুলে তিনি বলেন, যখন স্কুলগুলো সরস্বতী বন্দনা নিষিদ্ধ করে, তখন আপনি কল্পনা করতে পারেন যে এটি কত বড় বিপদ। উৎসবের সময় যখন পাথর নিক্ষেপ করা হয়, মা দুর্গাকে থামানো হয় এবং কারফিউ জারি করা হয় তখন আপনি বুঝতে পারবেন যে এটা কতটা বিপজ্জনক।

তিনি আরও বলেন, যদি জেএমএম, কংগ্রেস এবং আরজেডির এই নীতি চলতে থাকে, তাহলে ঝাড়খণ্ডের আদিবাসী সমাজ সংকুচিত হবে। তাই এই অনুপ্রবেশকারী জোটকে উপড়ে ফেলতে আপনার ভোটের সাহায্য নিন।

ক্ষমতাসীন জোটের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, দুর্নীতি দেশকে তিমিরের মতো ফাঁকা করে দেয়। এটি দরিদ্র, দলিত, অনগ্রসর শ্রেণী এবং আদিবাসীদের ধ্বংস করে। ঝাড়খণ্ড পাঁচ বছর ধরে জেএমএম-কংগ্রেস-আরজেডি সরকারের দুর্নীতি দেখেছে।

প্রধানমন্ত্রী গত বছর কংগ্রেসের সাবেক রাজ্যসভা সাংসদ ধীরাজ সাহুর বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ সংগ্রহের কথা উল্লেখ করে বলেন, কংগ্রেসের রাজ্যসভার সাংসদের বাড়ি থেকে নগদ টাকার পাহাড় উদ্ধার করা হয়েছে। এমন পাহাড় আমি কখনও দেখিনি। টিভিতে দেখেছি। গণনার সময় মেশিনগুলো ক্লান্ত হয়ে পড়েছিল। এই টাকা কি ঝাড়খণ্ডের ছিল না?

ঝাড়খন্ডে ২৩ নভেম্বর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে জিততে মরিয়া বিজেপি। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই মোদি-অমিত শাহের বিজেপি ঝাড়খন্ডে তথাকথিত ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ ইস্যুকে হাতিয়ার হিসেবে নিয়েছে। সম্প্রতি অমিত শাহও বলেছেন, বাংলাদেশিরা ব্যাপক হারে ঝাড়খন্ডে অনুপ্রবেশ করছে এবং বিজেপি রাজ্য ক্ষমতায় এলে তাদের বিদায় করা হবে।

Tags: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীনরেন্দ্র মোদি
Previous Post

দিনাজপুরে ট্রাকচাপায় দুই বন্ধু নিহত 

Next Post

যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল নিয়ে জলহস্তীর ভবিষ্যদ্বাণী

Next Post
জলহস্তী ও তার ছোটো বন্ধুরা খাবার খাচ্ছে, জলপ্রবাহের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল নিয়ে জলহস্তীর ভবিষ্যদ্বাণী

সাংবাদিক দম্পতি সাক্ষর জালিয়াতি মামলার তদন্তে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাক্ষর জালিয়াতি মামলায় সাংবাদিক দম্পতির বিরুদ্ধে তদন্তের নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT